সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরে পাক-বাহিনীর সঙ্গে অঘোষিত যুদ্ধ চলছেই৷ পাকিস্তানের সংঘর্ষ-বিরতি লঙ্ঘনের জেরে প্রায় যুদ্ধ পরিস্থিতি সীমান্ত জুড়ে৷ তাতে দু’পক্ষেরই ক্ষয়ক্ষতি হচ্ছে৷ তবে এবার বর্বরতার চূড়ান্ত নমুনা দেখাল পাকিস্তান৷ এক ভারতীয় জওয়ানকে হত্যা করে তাঁর অঙ্গচ্ছেদ করে পালাল পাক জঙ্গিরা৷ বদলা নিতে ক্ষোভে ফুঁসছে ভারতীয় সেনা৷
বৃহস্পতিবার রাত থেকে সাম্বা, হীরানগর, পুঞ্চ, কাঠুয়াতে রাতভর গুলিবৃষ্টি চালিয়েছে পাক সেনা৷ বিএসএফের ২৪টি সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাক রেঞ্জার৷ পাকিস্তানের লাগাতার হামলার মোক্ষম জবাব দেন ভারতীয় জওয়ানরা৷ বিএসএফের মর্টার হামলায় গুঁড়িয়ে গিয়েছে পাক সেনাছাউনিও৷ অন্তত ১৫ জন পাক রেঞ্জার্সের মৃত্যু হয়৷ যদিও এ কথা অস্বীকার করে পাকিস্তান৷
ঠিক এরপরই ফের পাকিস্তানের তরফে গোলাগুলি শুরু হয়৷ জবাব দিতে থাকে ভারতীয় সেনাও৷ এই লড়াইয়েই শহিদ হন এক জওয়ান৷ জঙ্গিরা তাঁর অঙ্গচ্ছেদ পালায়৷ লড়াইয়ে এক জঙ্গিও খতম হয়েছে বলে জানা যাচ্ছে৷
ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ভারতীয় সেনা৷ এর যে যথাযোগ্য জবাব ঠিক সময়ে দেওয়া হবে তাও জানিয়ে দেওয়া হয়েছে৷ ঘটনার নিন্দা করা হয়েছে সব মহলেই৷ প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ও জাতীয় নিরাপত্ত উপাদেষ্টাকে ঘটনার বিস্তারিত জানানো হয়েছে৷ এবং এর জবাব দেওয়ার কথাও জানানো হয়েছে৷ কুপওয়াড়ায় এই নক্ক্যারজনক পাক হামলা নিয়ে ভারতে নিযুক্ত পাক রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছেন বিদেশসচিব এস জয়শঙ্কর৷
কূটনৈতিক স্তরে যাই হোক না কেন সেনার মধ্যে যুদ্ধ তৎপরতা তুঙ্গে৷ পাক বাহিনীর লাগাতার আক্রমণের জবাব দিতে সর্বদা তৎপর সেনা৷ সীমান্ত জুড়ে জারি রয়েছে হাই অ্যালার্ট৷
সর্বশেষ খবর
-
নিরাপদ নয় পাটুলি! ২ দিন রাস্তায় হেনস্থার শিকার হয়ে থানায় অভিযোগ অভিনেত্রী রূপার, ওগরালেন ক্ষোভ
-
নবম শ্রেণির পাঠ্যসূচিতে ‘জরুরি অবস্থা’, গণতন্ত্রের পাঠ পাবে পড়ুয়ারা
-
তারাতলার অভিশপ্ত গোডাউন কাড়ল ৩ ভাইকে! ঘি-মন্নুর পর মৃত্যু শিরচাঁদেরও, মোবাইলই চিনিয়ে দিল দেহ
-
এবার ফোনেই মুশকিল আসান করবেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা! জুলাইয়েই শুরু হচ্ছে ‘মুখোমুখি’
-
আমেরিকার মধ্যস্থতায় সংঘর্ষবিরতির চুক্তি ইজরায়েল-লেবানের, গৃহযুদ্ধের হুমকি হেজবোল্লার