সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমান্তে শান্তি বজায় রাখতে জওয়ানরা সদা সতর্ক, প্রয়োজন পড়লে পেশীশক্তি প্রয়োগ করতেও দ্বিধা করবে না ভারতীয় সেনাবাহিনী৷ রবিবার এই ভাষাতেই নাম না করে চিন ও পাকিস্তানকে সতর্ক করে দিলেন নয়া সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত৷ তিনি বুঝিয়ে দিলেন, নয়া সামরিক সজ্জায় সজ্জিত ভারতের সশস্ত্র বাহিনী এখন নয়া অক্সিজেন পেয়ে গিয়েছে৷ পদাতিক সেনার আধুনিকীকরণের জন্য ২৬১০টি অত্যাধুনিক ‘ফিউচার ইনফ্যানট্রি কমব্যাট ভেহিকল’ বা এফআইসিভি কেনা হচ্ছে৷ অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের মতো পারমাণবিক বোমা বহনকারী মিসাইল সেনাবাহিনীর হাতে চলে এলে বেজিংও ভারতের পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পাল্লায় চলে আসবে৷ সবমিলিয়ে সেনাবাহিনীর অন্দরে এখন যেন নতুন অক্সিজেনের জোগান মিলেছে৷
Gen Bipin Rawat #COAS on taking over being presented a ceremonial Guard of Honour at the Lawns of South Block pic.twitter.com/bERzy7S9QA
Advertisement— ADG PI – INDIAN ARMY (@adgpi) January 1, 2017
Advertisement
(‘প্রাণের চেয়েও প্রিয় দেশ’, পদত্যাগের জল্পনা উড়িয়ে বললেন জেনারেল বক্সি)
জেনারেল রাওয়াত এদিন বলেছেন, “ভারতীয় সেনার সমস্ত বিভাগ একসঙ্গে দেশের সেবায় ব্রতী, একে অপরের পাশে রয়েছে সবসময়”৷ দেশের ২৭-তম সেনাপ্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন জেনারেল রাওয়াত৷ এদিন সাউথ ব্লকে গার্ড অফ অনার গ্রহণ করার পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি৷ দুই সিনিয়র প্রবীণ বক্সি ও পি এম হারিজকে টপকে দেশের নয়া সেনাপ্রধান মনোনীত হয়েছেন জেনারেল রাওয়াত৷ এর জন্য সেনাবাহিনীর অন্দরে কারও কারও মনে ক্ষোভ তৈরি হওয়ার যে গুজব উঠেছিল, তা উড়িয়ে দিয়েছেন সেনা কর্তারাই৷ জেনারেল বক্সি নিজে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেনারেল রাওয়াতকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন৷ এই ঘটনা ফের একবার ভারতীয় সশস্ত্র বাহিনীর অন্দরের সুখী পরিবারের চিত্রটাই স্পষ্ট করে দিল৷
Gen Bipin Rawat #COAS on taking over pays homage to the martyrs at Amar Jawan Jyoti pic.twitter.com/Ky3hAXX0dH
— ADG PI – INDIAN ARMY (@adgpi) January 1, 2017
সর্বশেষ খবর
-
এবার কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন রাঘব, ‘রাম’? লড়াইয়ে বাংলার লিয়েন্ডারও
-
রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা! মুর্শিদাবাদে গ্রেপ্তার ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী
-
৭৭৪৪ কোটি টাকা! বেতনের নিরিখে এলন মাস্কের পরই নাম যাদবপুরের প্রাক্তনীর, কে এই শঙ্খ মিত্র?
-
৩৯-এও বিশ্বকাপে হ্যাটট্রিক মেসির, শরীরচর্চার সঙ্গে লুকিয়ে আর কোন রহস্য?
-
‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজের হাত ধরেই ভাগ্যবদল! বক্স অফিসে নিজের জোড়া ছবিকে টেক্কা অক্ষয়ের