সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে গণ শ্লীলতাহানির ঘটনা৷ অন্যদিকে আবাসিক এলাকাতেই নিগ্রহের শিকার এক তরুণী৷ বেঙ্গালুরুর এ ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গোটা দেশে৷ বৃহস্পতিবার অভিযুক্ত যুবকদের গ্রেফতার করল পুলিশ৷
নিউ ইয়ার ইভেই ঘটে এই ঘটনা৷ আবাসিক এলাকার মধ্যে দিয়েই হেঁটে ফিরছিলেন এক তরুণী৷ আচমকাই বাইক নিয়ে তাঁর পথ আটকায় দুই যুবক৷ একজন নেমে এসে তরুণীকে জাপটে ধরে৷ শ্লীলতাহানি করতে থাকে তাঁর৷ তরুণী বাধা দিতে গেলে জোর করে তাঁকে টেনে হিঁচড়ে অপর যুবকের কাছে নিয়ে যাওয়া হয়৷ আশেপাশে বেশ কয়েকজন লোক থাকলেও কেউই তরুণীর সাহায্যে এগিয়ে আসেনি৷ ঘটনার ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে পুলিশ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে, রীতিমতো পরিকল্পনা করেই এই ঘটনা ঘটানো হয়েছে৷ মূল অভিযুক্ত যুবক পেশায় ডেলিভারি বয়৷ সে পড়াশোনা করে বলেও জানা যাচ্ছে৷ সে ও তার বন্ধুবান্ধবরা ওই তরুণীর বাড়ির কাছাকাছিই থাকত৷ বেশ কিছুদিন ধরেই তরুণীর উপর নজরদারি চালায় তারা৷ তারপরই শ্লীলতাহানির জন্য বর্ষবরণের রাতকে বেছে নেয়৷ ঘটনায় অভিযুক্ত চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ৷
বেঙ্গালুরুর রাস্তায় শ্লীলতাহানি তরুণীর, সিসিটিভি ফুটেজে চাঞ্চল্য
বেঙ্গালুরুর পুলিশ কমিশনার জানাচ্ছেন, তরুণীর সঙ্গে ওই যুবকদের কোনওরকম বন্ধুতা ছিল না৷ স্রেফ কাছকাছি থাকা ছাড়া আর তাঁদের মধ্যে কোনও যোগাযোগ নেই৷ ওই তরুণীকে বেশ কিছু দিন ধরেই নজরে রাখছিল মূল অভিযুক্ত ও তার সঙ্গীরা৷
এদিকে বর্ষবরণের রাতের গণ শ্লীলতাহানির ঘটনায় তোলপাড় গোটা দেশ৷ পুলিশের সামনেই শ্লীলতাহানি হয় অসংখ্য মহিলার৷ তার পাশপাশিই সামনে আসে এ ঘটনাও৷ যে বাড়ির সামনে ঘটনাটি ঘটে সেই বাড়ির মালিকই সিসিটিভি ফুটেজ তুলে দেন৷ আর তাতেই অভিযুক্তদের শনাক্ত করা সহজ হয়৷
‘বউমা শর্টস পরলেও কি তবে গণ শ্লীলতাহানি কাম্য?’
সর্বশেষ খবর
-
৩ বছরের শিশুর শ্বাসনালীতে আলপিন! জটিল অস্ত্রোপচারে প্রাণ ফেরাল বর্ধমান মেডিক্যাল
-
১৬ বছর ধরে সবই অন্ধকার, অসাধ্যসাধন বর্ধমান মেডিক্যালের! ডান চোখের দৃষ্টি ফিরে পেলেন বৃদ্ধা
-
নামেই ‘বন্ধু’, পাকিস্তানের আপত্তিতে ইউরেনিয়াম পেল না বাংলাদেশ, মুখোশ খুলল ইসলামাবাদের!
-
৭৭ দিন পর জেল থেকে ফিরেই হামলার মুখে তৃণমূল কাউন্সিলর! চাঞ্চল্য বারাসতে
-
পাক বর্বরতায় রক্তাক্ত বালোচিস্তান! ‘হিন্দুস্তান, আমাদের বাঁচান’, বুক ফাটা আর্তনাদ বালোচ কিশোরীর