সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরি সেনা ঘাঁটি হামলার তদন্তে বড়সড় ধাক্কা খেল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ৷ উপযুক্ত প্রমাণের অভাবে ছাড়া পেতে চলেছে উরি সেনাঘাঁটিতে হামলাকারীদের পথ দেখানোর অভিযোগে ধৃত দুই পাকিস্তানি নাগরিক ফয়জল হুসেন ও এহসান খুরশিদ৷
বিমানবন্দরে হেনস্তার শিকার মহম্মদ আলির ছেলে, জানতে চাওয়া হল ধর্ম
সূত্রের খবর, গত বৃহস্পতিবার আদালতে উরি হামলা তদন্তের ‘ক্লোজার রিপোর্ট’ জমা দেয় এনআইএ৷ ওই রিপোর্টে ধৃতদের বিরুদ্ধে জঙ্গিযোগের কোনও প্রমাণ না থাকায়, বেকসুর খালাস পায় তারা৷ জানা গিয়েছে, সৌজন্যের খাতিরে তাদেরকে পাকিস্তানের হাতে ফেরত দেওয়া হবে৷
আচমকা বিস্ফোরণ iPhone 7 plus-এর ব্যাটারিতে, ভাইরাল ভিডিও
গতবছর, সেপ্টেম্বরের ১৮ তারিখ উরি সেনা ঘাঁটিতে হামলা চালায় সীমান্তপার থেকে আসা জঙ্গিরা৷ ওই হামলায় শহিদ হয়েছিলেন ১৯ সেনা জওয়ান৷ তার দুদিন পর সীমান্তে সেনার হাতে গ্রেপ্তার হয় পাক অধিকৃত কাশ্মীরের দুই বাসিন্দা ফয়জল হুসেন ও এহসান খুরশিদ৷
মাওবাদী দমনে পাহাড়ে চড়া শিখছে সিআইএফ
সর্বশেষ খবর
-
সরকারি নির্দেশ অমান্য করে টিউশনে ‘চাপ’ শিক্ষকের, কলকাতার স্কুলে অভিভাবক বিক্ষোভে ধুন্ধুমার
-
‘নকআউট পর্যায়ে শুরু হবে আসল লড়াই’, প্রত্যাবর্তনের বার্তা দিলেন রোনাল্ডো
-
রামমন্দিরে ‘চুরি’ করেই বাড়ি, ফার্মহাউজ, গাড়ি! ফুলেফেঁপে উঠেছিল শ্যালক-জামাইবাবু জুটি
-
স্ট্রিটফুড হিসেবে দেদার বিকোচ্ছে ফড়িং-রেশমকীট ভাজা, অক্টোপাস-ঝিনুকেও রসনা চিনে
-
বিশ্বকাপ থেকে গ্রুপ পর্বে বিদায়, নেতৃত্ব হারাচ্ছেন হরমনপ্রীত? মুখ খুললেন কোচ অমল