সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাঁজার বৈধতা নিয়ে সম্প্রতি সংসদে আলোচনার সম্মতি দিয়েছে পরিষদীয় কমিটি৷ আসন্ন শীতকালীন অধিবেশনেই হয়তো এ নিয়ে আলোচনা হতে পারে৷ ব্যথার উপশমকারী ওষুধ হিসেবে গাঁজাকে বৈধ করার ডাক উঠেছে৷ গাঁজা যোগে বাহারি রান্না যে আরও সুস্বাদু করে তোলা যায়, এমনটাও দাবি করে থাকেন কেউ কেউ৷ আর গোটা এশিয়ায় সেরা গাঁজার চাষ হয় ভারতেই৷
সেরা এই গাঁজাকে ‘ইদুক্কি গোল্ড’ বলেই চেনেন অনেকে৷ নামেই গুণাগুণ বোঝা যায়৷ কেরলের ইদুক্কি অঞ্চলে চাষ হয় এই ধরনের গঞ্জিকার৷ যে বিশেষ রাসায়নিকের উপস্থিতিতে গাঁজার দ্রব্যগুণ নির্ধারিত হয়, তা সর্বাধিক পরিমাণে থাকে এই অঞ্চলের গাঁজাতেই৷ এই গাঁজার চাষ ছড়িয়েছে অন্ধ্র-ওড়িশা সীমান্তেও৷ নকশাল উপদ্রুত অঞ্চল হিসেবে এমনিতেই এদিকে সাধারণ মানুষের বাস নেই৷ এই অঞ্চলকে তাই বেছে নেওয়া হয়েছে ইদুক্কি গাঁজার চাষের জন্য৷ জানা যাচ্ছে, পরিবেশের প্রভাবেই এই ধরনের গাঁজা অত্যন্ত উৎকৃষ্ট মানের হয়৷
তবে গাঁজা চাষ এখনও দেশে অবৈধ৷ আর তাই গোপনেই চাষাবাদ করে থাকেন সাধারণ মানুষ৷ তাঁরা নিজেরাও এই অবৈধতার কথা জানেন৷ কিন্তু এই ধরনের গাঁজা চাষের উপর বহু সংখ্যক মানুষের জীবন-জীবিকা নির্ভর করছে৷ বাজারে এই বিশেষ গাঁজার চাহিদাও বিপুল৷ বিক্রিও হয় চড়া দামে৷ আর তাই ঝুঁকি নিয়েও ইদুক্কির চাষ করেন বহু সাধারণ মানুষ৷
আপাতত চোরাগোপ্তা বিক্রি চললেও যদি গাঁজা দেশে বৈধতা পায় তবে বড় উপকারে লাগতে পারে এই ইদুক্কি গোল্ড, এমনটাই মনে করছেন অনেকে৷
সর্বশেষ খবর
-
বন্ধুর স্ত্রী ও সন্তানকে নিয়ে নৌকাবিহারে রাহুল গান্ধী! ‘এরা কারা রাহুলজি?’ খোঁচা গিরিরাজের
-
শুধু কঙ্গোয় ২০০০ জনের মৃত্যু! রেকর্ড গতিতে ছড়াচ্ছে মারণ ইবোলা, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা
-
বেনোজল-দুর্নীতি রুখতে নিচুস্তরে খোলনলচে বদল, ১২ জেলা সভাপতিকে সরাচ্ছে বঙ্গ বিজেপি!
-
‘ইতিহাস ওঁকে সম্মানের সঙ্গে মনে রাখবে’, কয়লা কাণ্ডে ‘কলঙ্কমুক্ত’ মনমোহনকে নিয়ে আবেগী সোনিয়া
-
লক্ষ্য বাংলার ঐতিহ্য রক্ষা, এবার সল্টলেক-নিউটাউন-রাজারহাটেও চলবে ট্রাম! শুরু সমীক্ষা