Arunachal Pradesh Attack

অরুণাচলে ভয়াবহ জঙ্গি হামলা, শহিদ অসম রাইফেলসের জওয়ান, নেপথ্যে এনএসসিএন খাপলাং?

এই জঙ্গি হামলায় আরও ৪ জওয়ান আহত হয়েছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১৭:৩৫

options
link
অরুণাচলে ভয়াবহ জঙ্গি হামলা, শহিদ অসম রাইফেলসের জওয়ান, নেপথ্যে এনএসসিএন খাপলাং?
নিহত হয়েছেন জওয়ান জানখোকাই কুকি।

অরুণাচল প্রদেশের চাংলাং জেলায় ভারত-মিয়ানমার সীমান্তে টহলরত নিরাপত্তা বাহিনীর উপর আচমকা জঙ্গি হামলা (Arunachal Pradesh Attack)। ভয়ংকর সন্ত্রাসবাদী হামলায় মৃত্যু হয়েছে অসম রাইফেলসের এক জওয়ানের। আরও ৪ জওয়ান আহত হয়েছেন বলে খবর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হামলা চালিয়েছে এনএসসিএন খাপলাং। 

Advertisement

মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় হামলা হয় সীমান্ত টহলরত ২১ নং অসম রাইফেলসের জওয়ানদের উপর। দু’পক্ষের গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ৪২ বছরের হাবিলদার জানখোকাই কুকির। ঘটনায় আহত হয়েছেন আরও চার জওয়ান। তাঁদের নিকটবর্তী সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেনা-গোয়েন্দা সূত্রে প্রাথমিক অনুমান, হামলা নেপথ্যে রয়েছে এনএসসিএন খাপলাং। মায়ানমার সীমান্ত এলাকাতেই রয়েছে এই কুখ্যাত জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি।  

ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড বা এনএসসিএন-এর দু’টি শাখা রয়েছে। এদের মধ্যে একটি গোষ্টীর সঙ্গে ভারতীয় সেনার শান্তিচুক্তি হয়েছে। যদিও এনএসসিএন খাপলাং এই চুক্তির বাইরে। ভারত-মায়ানমার সীমান্ত এলাকাকে অস্থির করে তোলাই এদের কৌশল। মঙ্গলবার জঙ্গি হামলার পরে চাংলাং জেলার সীমান্ত এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালায় অসম রাইফেলসের বিরাট বাহিনী। যদিও এখনও পর্যন্ত একজনও জঙ্গির হদিশ মেলেনি। মনে করা হচ্ছে দুর্গম পাহাড় ও জঙ্গলের আড়ালে আশ্রয় নিয়েছে সন্ত্রাসবাদীরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.