চলতি বছরই রয়েছে অসমে বিধানসভা নির্বাচন। এবারের ভোটে উত্তর পশ্চিমের এই রাজ্যে কংগ্রেসের ‘মুখ্যমন্ত্রীর মুখ’ গৌরব গগৈ। এই পরিস্থিতিতে কংগ্রেস সাংসদের ‘পাক-যোগ’ নিয়ে ফের সরব হলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। হুংকার দিয়ে বলেন, “পাকিস্তানের এজেন্টের কাছে মাথা নত করবে না অসম।”
আরও পড়ুন:
রবিবার কাজিরাঙা এলিভেটেড করিডোর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হিমন্ত। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি একহাত নেন গগৈকে। বলেন, “আপনি বিরোধিতা করতে চাইলে চালিয়ে যান। কিন্তু অসম এখন আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখছে। আমরা তা পূরণ করবই। অসমের মানুষ কোনও পাকিস্তানের এজেন্টের কাছে মাথা নত করবে না। কোনও অচেনা বা বহিরাগত শক্তির কাছেও তাঁরা মাথা নত করবে না। আমরা বাটাদ্রবাকে দখলদারদের হাত থেকে মুক্ত করেছি।”
বিজেপি অভিযোগ তুলেছে, গগৈ-এর স্ত্রী এলিজাবেথ কলবোর্নের যোগ রয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে। বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া অভিযোগ করেন, কংগ্রেস সাংসদের স্ত্রী এলিজাবেথ পাকিস্তানে দীর্ঘদিন কাজ করেছেন। পাকিস্তানের প্ল্যানিং কমিশনের প্রধান উপদেষ্টা তৌকির শেখের অধীনে তিনি ইসলামাবাদে কাজ করেছেন। মার্কিন ধনকুবের জর্জ সোরসের একটি সংস্থার সঙ্গেও নাকি তাঁর যোগ রয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই অসম প্রশাসনের তরফে একটি সিট গঠন করা হয়েছে। সেখানে খতিয়ে দেখা হবে পাক নাগরিক আলি তকির শেখের সঙ্গে গৌরবের স্ত্রীয়ের যোগের বিষয়টি। হিমন্তের অভিযোগ, গৌরব আইএসআইয়ের আমন্ত্রণে পাকিস্তানেও গিয়েছিলেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে