2027 Assembly Polls

সময়ের আগেই উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের ভোট! প্রস্তুত হচ্ছে বিজেপি, কেন?

ইতিমধ্যেই বিজেপি সভাপতি নীতীন নবীন  দলের রাজ্য ইউনিটগুলিকে ভোটপ্রস্তুতি চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৬, ১৯:৩১

options
link
সময়ের আগেই উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের ভোট! প্রস্তুত হচ্ছে বিজেপি, কেন?
ফাইল ছবি।

উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়া। আগামী বছরের শুরুর দিকে যে পাঁচ রাজ্যের নির্বাচন হওয়ার কথা,  সেই ভোটগুলি কিছুটা এগিয়ে আনতে পারে নির্বাচন কমিশন। এমনটাই খবর কমিশন সূত্রে। এমনকী, ভোট এগিয়ে আসছে এটা ধরে নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপিও।

Advertisement

ওই পাঁচ রাজ্যের নির্বাচন হওয়ার কথা আগামী বছর ফেব্রুয়ারি মাসে। পাঁচ রাজ্যেই বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে মার্চ মাসে। নিয়ম অনুযায়ী বিধানসভার মেয়াদ শেষের আগে ভোট হয়ে যাওয়ার কথা। হবেও তাই। সচরাচর এই নির্বাচন ফেব্রুয়ারিতে হয়। কিন্তু এবার সেটা কয়েক সপ্তাহ বা তারও বেশি এগিয়ে আসতে পারে।

Advertisement

ওই সময় এই রাজ্যগুলিতে জোরকদমে জনগণনার কাজ চলবে। সমস্যা হল, যে সব সরকারি কর্মী জনগণনার কাজ করেন, তাঁরাই ভোটের কাজটা করেন। ফলে ওই সময় ভোট হলে কর্মী সংকট হতে পারে। কমিশন সূত্রের খবর ভোট এগিয়ে নেওয়া নিয়ে একটা প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে কমিশনে। তবে সবটাই একেবারে প্রাথমি পর্যায়ে। কোনও সরকারি প্রস্তাব বা আলোচনা এখনও শুরু হয়নি। তবে কমিশন যে ভোট এগোনর কথা ভাবছে, সে খবর সম্ভবত বিজেপির কাছেও রয়েছে। সেকারণেই ইতিমধ্যেই ওই পাঁচ রাজ্যে ভোট প্রস্তুতি শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই বিজেপি সভাপতি নীতীন নবীন  দলের রাজ্য ইউনিটগুলিকে ভোটপ্রস্তুতি চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন। যা খবর তাতে, ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতেই ওই পাঁচ রাজ্যে ভোট ঘোষণা হয়ে যেতে পারে।

Advertisement

পাঁচটি রাজ্যের মধ্যে উত্তরাখণ্ড, গোয়া এবং উত্তরপ্রদেশে গত ১০ বছর ক্ষমতায় বিজেপি। মণিপুরেও বিজেপিই ক্ষমতায়। মাঝে কিছুদিন সে রাজ্যে জাতি হিংসার দরুণ রাষ্ট্রপতি শাসন জারি ছিল। পাঞ্জাবে এখন ক্ষমতা আম আদমি পার্টির কাছে। এর মধ্যে উত্তরপ্রদেশ ছাড়া বাকি চার রাজ্যে শাসক শিবিরের প্রধান বিরোধী কংগ্রেস। ওই রাজ্যগুলির দিকে আপাতত তাকিয়ে হাত শিবির।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.