সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলায় এখনও সেভাবে দেখা মেলেনি৷ কিন্তু বর্ষার দাপটে নাজেহাল বিহার৷ মঙ্গলবার প্রবল ঝড় বৃষ্টিতে বিহারের বিভিন্ন স্থানে মোট ৫৫ জনের মৃত্যুর খবর মিলেছে বলে জানানো হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে৷ প্রত্যেকের মত্যুই বাজ পড়ার কারণে হয়েছে বলে জানা গিয়েছে৷ আহত হয়েছেন কমপক্ষে আট জন৷ আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে৷
ঝড়-বৃষ্টির দাপটে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নালন্দা, ঔরঙ্গাবাদ, রোহতাস ও পূর্ণিয়া জেলায়৷ মৃতদের প্রতি সমবেদনা জানিয়েছে বিহার সরকার৷ মৃতদের পরিবার পিছু চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে৷ বুধবার রাজ্যের বিপর্যয় মোকাবিলা দলের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার৷
সর্বশেষ খবর
-
‘সাহস ও কর্তব্যনিষ্ঠার অনন্য নিদর্শন’, জঙ্গি হামলার ছক বানচাল করা ক্যাপ্টেন মচ্ছরকে কুর্নিশ শাহরুখের
-
শুধু এশিয়াডে সোনা জেতার জন্য নয়, অন্য কারণে ক্রিকেট ইতিহাসে লেখা হবে আজকের দিনটি
-
তারকা ক্রিকেটারকে বাদ দিয়ে চমক এন্ট্রি, বিশ্বকাপে ভারতের প্রথম একাদশ বেছে দিলেন সৌরভ
-
কাগজেই ‘মৃন্ময়ী’! মাত্র ২২ কেজি ওজনের প্রতিমা গড়ে তাক লাগালেন দুর্গাপুরের শিল্পী
-
চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে ফের উত্তাল কলকাতা, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় অশান্তি