গৌতম ব্রহ্ম: করোনা ঠেকাবে বিশেষভাবে তৈরি ম্যাট্রেস। করোনা মোকাবিলা করবে বিশেষ হোমিওপ্যাথি চিকিৎসা। এমন ‘অবৈজ্ঞানিক’ দাবি সামনে রেখে নিজেদের পণ্যের প্রচারে নেমেছিল দুই সংস্থা। তৈরি করেছিল বিজ্ঞাপন। দুই সংস্থার বিরুদ্ধেই এবার কড়া ব্যবস্থা গ্রহণ করতে অ্যাডভারটাইসমেন্ট স্ট্যান্ডার্ডস কাউন্সিল অফ ইন্ডিয়াকে (ASCI) জানাল আয়ুশ মন্ত্রক।
মন্ত্রকের বক্তব্য, এই দুটি দাবির কোনওটাই প্রমাণিত নয়। কোনও এডিডেন্স বেসড স্টাডি নেই। পুরোটাই কাল্পনিক। এমন বিজ্ঞাপন জনমনে বিভ্রান্তির সৃষ্টি করছে। আয়ুশ চিকিৎসকদের বক্তব্য, আয়ুর্বেদ, যোগা, ন্যাচেরোপ্যাথি, ইউনানি, সিদ্ধা ও হোমিওপ্যাথির মতো বিষয়গুলিকে সামনে রেখে কিছু সংস্থা মুনাফা লোটার চেষ্টা করছে। হাতিয়ার করছে জনমনে তৈরি হওয়া করোনা আতঙ্ককে। এর ফলে আয়ুশের বদনাম হচ্ছে। আয়ুশ ডাক্তারদের দাবি, আয়ুশ মতে যে করোনা মুক্তি হয় সে ব্যাপারে চিন পেপার প্রকাশিত করেছে।
[আরও পড়ুন: ধূমপায়ীরাই করোনায় আক্রান্ত হচ্ছেন বেশি, পরিসংখ্যানে উঠে এল চাঞ্চল্যকর তথ্য]
প্রধানমন্ত্রীর নির্দেশে, আয়ুশমন্ত্রক নিরন্তর চেষ্টা চালিয়ে অভিন্ন প্রোটোকল তৈরি করেছে। যা অনাক্রমণ্যতা বাড়িয়ে করোনা প্রতিরোধে সাহায্য করবে। প্রধানমন্ত্রী নিজে এই ব্যাপারে টুইটও করেন। এই পরিস্থিতিতে কিছু সুযোগসন্ধানী, মুনাফালোভী সংস্থার এই ধরনের বিজ্ঞাপন আয়ুশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করবে বলেই আয়ুশ কর্তাদের অনুমান। জানা গিয়েছে, কিছু সংস্থা আয়ুশ চিকিৎসার নাম করে চড়া দামে গোমূত্র বিক্রি করছে। এদের উপরেও নজর রাখা হচ্ছে।
সর্বশেষ খবর
-
সোমালিয়ার সমুদ্রে জলদস্যুদের তাণ্ডবে নিহত কলকাতার নাবিক, শোকে পাথর পরিবার
-
ফ্লাই দুবাইয়ের হামলাকারী সহ-পাইলটের ইরান যোগ! সাংঘাতিক ইঙ্গিত ট্রাম্পের
-
আগেও বহুবার সাউথ পয়েন্টের আহত সহপাঠীকে ‘টার্গেট’, কেন বারবার হামলা? তদন্তে পুলিশ
-
ফ্লাই দুবাই মনে করাচ্ছে কান্দাহার বিমান অপহরণ, মিউনিখ গণহত্যার মতো ঘটনাকে
-
পুজোয় পুরী যাওয়ার পথে একরাত কাটুক জঙ্গলে, সাফারিতে দেখা পেতে পারেন হাতিরও