সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দু ধর্মালম্বীদের যে কোনও আঘাত থেকে ‘রক্ষা’ করতে সমর্থকদের হাতে অস্ত্র তুলে দিল বজরং দল৷ সংগঠনের সভ্য-সদস্যদের অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে৷ উত্তরপ্রদেশের নানা জায়গায় শিবির করে ক্যাডারদের রাইফেল, তরোয়াল চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে৷
(তেহরানে মোদিকে ‘গার্ড অফ অনার’ জানালেন ইরানের প্রেসিডেন্ট)
এরকমই একটি ক্যাম্প সদ্য হয়ে গেল অযোধ্যায়৷ জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত একাধিক শিবিরের আয়োজন করে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গিয়েছে বিশ্ব হিন্দু পরিষদের এই যুব শাখা সূত্রে৷ জুনের ৫ তারিখ পর্যন্ত সুলতানপুর, গোরখপুর, পিলিভিত, নয়ডা ও ফতেপুরে এরকম ‘সামরিক’ শিবির চালানো হবে বলে সংগঠন সূত্রে খবর৷ বজরং দলের বিরুদ্ধে সংখ্যালঘুদের সঙ্গে সংঘাতে জড়ানোর অভিযোগ রয়েছে৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১