সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা লাদাখে। বিয়েবাড়ি থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস। মর্মান্তিক এই দুর্ঘটনায় ৭ জন যাত্রীর মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরও অনেকে। সৌভাগ্যবশত ঘটনাস্থলের কাছেই টহল দিচ্ছিল সেনাবাহিনী। তাঁদের উদ্যোগে প্রাণে বাঁচেন ২৭ জন যাত্রী।
জানা গিয়েছে, একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান সেরে ফিরছিলেন স্কুলের কর্মীরা। পথে দুরবুকের কাছে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলের কাছে থাকা সেনাবাহিনী খবর পেয়ে নামে উদ্ধারকাজে। ২৭ জন যাত্রীকে উদ্ধার করেন সেনা জওয়ানরা। তাঁদের মধ্যে ছিল বেশ কয়েকজন শিশুও। তবে দুর্ঘটনার জেরে ৭ জন প্রাণ হারান। আহতদের উদ্ধার করে সেনা হাসপাতাল ও টাংস্টের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যেতে সেনার হেলিকপ্টারও নামানো হয়।
[আরও পড়ুন: বন্ধ শম্ভু সীমান্ত, কৃষকদের অভিযোগ শুনতে কমিটি গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের]
জানা গিয়েছে, আহতদের মধ্যে ২২ জন যাত্রীকে লেহর সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় স্থানীয়দের দাবি, দুরবুকের কাছে দুর্ঘটনার পর নিচ থেকে বাঁচার জন্য চিৎকার করছিলেন যাত্রীরা। সেই চিৎকার শুনে প্রথমে ছুটে যান স্থানীয়রা। তবে বাসটি অত্যন্ত নিচে পড়ে যাওয়ায় স্থানীয়দের তরফে কিছুই করা সম্ভব হয়নি।
[আরও পড়ুন: ঘুরপথে সংস্থার টাকা আত্মসাৎ! অনিল আম্বানিকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করল SEBI]
এর পর তড়িঘড়ি খবর পাঠানো হয় সেনাকে। দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেন তাঁরা। স্থানীয়দের দাবি, সেনার তৎপরতায় এতগুলি মানুষকে বাঁচানো সম্ভব হল। নাহলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারত।
সর্বশেষ খবর
-
শিবভক্তদের জন্য অনুষ্ঠানে নর্তকীকে কোলে তুলে নাচ বিজেপি কর্মীদের! বরানগরে শুরু বিতর্ক
-
‘ফ্রিজ’ আরও ৪ অ্যাকাউন্ট থেকে লেনদেনের অনুমতি দেওয়া হোক! ফের হাই কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল
-
এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনা: দ্বিতীয় ডোপ পরীক্ষাতেও ফেল, গাঁজা সেবন করেই চালকের আসনে পাইলট!
-
পরীক্ষা দিতে যাচ্ছেন, অথচ একবর্ণও পড়া হয়নি! এমন স্বপ্ন তাড়া করলে জানুন নেপথ্য কারণ
-
‘বন্দে মাতরমের’ অপমান শাস্তি, হতে পারে কারাদণ্ড, রাষ্ট্রপতির অনুমোদনে তৈরি হল আইন!