সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাল নেই, চুলোও নেই৷ নেই কোনও ঘর৷ শুধু মন্দিরের পাশের রাস্তায় কোনওভাবে পড়ে থাকা৷ আসতে-যেতে দর্শনার্থীরা দয়া করে যেটুকু ভিক্ষা দেন তাতেই চলে পেট৷ যা বাকি রয়ে যায়৷ পড়ে থাকত জমার খাতায়৷ সেই জমা পুঁজিই ঈশ্বরকে রুপোর মুকুট অর্পণ করলেন বিজয়ওয়াড়ার ভিক্ষুক ইয়াদি রেড্ডি৷ যার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা৷
৭৫ বছরের ইয়াদি রেড্ডি বিজওয়াড়ার নালগোন্ডার বাসিন্দা৷ ৪৫ বছর রিকশা চালিয়ে জীবনযাপন করেছেন৷ তারপর বয়সের সঙ্গে সঙ্গে অশক্ত হয়ে পড়ে শরীর৷ তিনকুলে এমন কেউ নেই যে তাঁর খেয়াল রাখবে৷ অগত্যা ভিক্ষাবৃত্তিকেই শেষ জীবনের পেশা হিসেবে বেছে নেন ইয়াদি রেড্ডি৷
রিকশা চালিয়ে যা রোজগার করতেন, তার থেকে অনেক বেশি টাকা ভিক্ষাবৃত্তিতে পান তিনি৷ তবে ইয়াদি রেড্ডির বিশ্বাস, শেষ জীবনে যা পেয়েছেন সবই তাঁর ‘ভগবান রামে’র কৃপা৷ তাই এই ছোট্ট উপহার দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি৷ এই প্রথম নয়, এর আগেও স্থানীয় সাঁইবাবার মন্দিরে এভাবেই রুপোর মুকুট দিয়েছিলেন তিনি৷
(ছবি– প্রতীকী)
সর্বশেষ খবর
-
সোমালিয়ার সমুদ্রে জলদস্যুদের তাণ্ডবে নিহত কলকাতার নাবিক, শোকে পাথর পরিবার
-
ফ্লাই দুবাইয়ের হামলাকারী সহ-পাইলটের ইরান যোগ! সাংঘাতিক ইঙ্গিত ট্রাম্পের
-
আগেও বহুবার সাউথ পয়েন্টের আহত সহপাঠীকে ‘টার্গেট’, কেন বারবার হামলা? তদন্তে পুলিশ
-
ফ্লাই দুবাই মনে করাচ্ছে কান্দাহার বিমান অপহরণ, মিউনিখ গণহত্যার মতো ঘটনাকে
-
পুজোয় পুরী যাওয়ার পথে একরাত কাটুক জঙ্গলে, সাফারিতে দেখা পেতে পারেন হাতিরও