ব্রিটিশ পুলিশকে প্রশিক্ষণ দেবেন কলকাতার এই মহিলা

রানির দেশে নজির বঙ্গনারীর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ১৮:১৩

options
link
ব্রিটিশ পুলিশকে প্রশিক্ষণ দেবেন কলকাতার এই মহিলা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিটিশ পুলিশ প্রশিক্ষণের সরকারি পদের শীর্ষে কলকাতার বাসিন্দা মিলি বন্দ্যোপাধ্যায়। ব্রিটেনের ‘কলেজ অফ পোলিসিং’-এর নতুন ‘চেয়ার’ পদে নির্বাচিত হলেন তিনি। ব্রিটেনের পুলিশ প্রশাসনের প্রশিক্ষণের সর্বেসর্বা এখন মিলি। অফিসার ও কর্মীরা যাতে প্রয়োজনীয় কাজ শিখতে পারে, দক্ষতার সঠিক ব্যবহার জানে। তার গুরুদায়িত্ব এখন একাত্তরের মিলির হাতেই। পুলিশ বিভাগের মেধার দিকটি আরও উন্নততর করার লক্ষ্যেই এই প্রশিক্ষণ দেওয়া হবে। অপরাধ দমন নয়, অপরাধ কমানোর লক্ষ্যেই কাজ করে ২০১২ সালে তৈরি সরকারের এই অলাভজনক সংস্থাটি। ইংল্যান্ড ও ওয়েলসের ক্ষেত্রে জনগণের নিরাপত্তা বজায় রাখা, জনগণের বিশ্বাস অর করার দায়িত্বের দিকটি রয়েছে এই সংগঠনের উপরেই।

Advertisement

[দীপিকার মুণ্ডচ্ছেদে ৫ কোটি টাকা ইনাম, নায়িকার নিরাপত্তা আঁটসাট করল পুলিশ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ-প্রশাসনে চাকরির ক্ষেত্রে সৎ, সাহস ছাড়াও আরও যে সমস্ত প্রয়োজনীয় ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা জরুরি, সেই দিকগুলিই দেখবেন মিলি। “নিয়মিতভাবে পুলিশ প্রশাসনের মধ্যে আরও ভালভাবে কাজ করার খিদে তৈরি করতে চাই,” জানান মিলি। প্রশিক্ষণ পর্বের সময় পেশাগত দিকটি বজায় রেখে উচ্চাকাঙ্ক্ষা তৈরিতেও নজর দেওয়া হবে, জানান তিনি। প্রশিক্ষণ সংস্থার সিইও মাইক ক্যানিংহ্যাম বলেন, ব্রিটেনের সরকার মিলিকে এই পদে বহাল করেছে। মিলিই একমাত্র যোগ্য ব্যক্তি। কারণ বহু বছর ধরে ব্যবসায়িক ও প্রশাসনিক দিক একসঙ্গে সামলানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। অপরাধের জটিলতা ২০১৭ সালে দাঁড়িয়ে  আরও অনেক বেড়ে গিয়েছে। তাই কর্মীদের প্রশিক্ষণের ধরনে বদল আনার দিকটিও নিয়ে কাজ করবেন মিলি।

Advertisement

ব্রিটেনের স্বরাষ্ট্রসচিব অ্যাম্বার রুড বলেন, মিলির সঙ্গে ২০১৬ সালে তিনি কাজ করেছেন। মিলির জনসংযোগের ক্ষমতা অত্যন্ত ভাল। বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির শীর্ষ পদ দক্ষতার সঙ্গে সামলেছেন তিনি। ব্রিটেনের ট্রান্সপোর্ট পুলিশের প্রশাসনিক কত্রীর পদের দায়িত্বেও ছিলেন তিনি। সরকারি চাকরিতে সংস্কার সংক্রান্ত বিষয়ে মিলির সিদ্ধান্ত ও দক্ষতার প্রশংসা করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথও। ব্রিটেন সরকার তাঁকে সম্মানও প্রদান করে। ব্রিটেনের মন্ত্রিসভায়, বেসরকারি ও সরকারি ক্ষেত্রে নানা প্রতিষ্ঠানে নানা দিক সামলেছেন তিনি। ডাকবিভাগের সর্বোচ্চ পদ, গণমাধ্যমের ক্ষেত্রে ‘মিডিয়া ওয়াচডগ কম’-র শীর্ষ পদের দায়িত্ব পালন করেছেন মিলি। বর্তমানে পূর্ব লন্ডনের এনএইচএস ফাউন্টডেশনের ‘চেয়ার’ পদটিও প্রাণিবিদ্যা র ছাত্রী মিলিরই দখলে।

[কেন্দ্রের পাশে দাঁড়িয়ে ‘রাফালে’ চুক্তির পক্ষেই সওয়াল বায়ুসেনা প্রধানের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.