সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : দর কষাকষি নিয়ে মনোমালিন্য। তার জেরে খুন হতে হল উগান্ডার এক যুবতীকে। বেঙ্গালুরুতে ঘটনাটি ঘটেছে। পুলিশসূত্রে খবর, ফ্লোরেন্স নাকায়াকি নামে ওই যুবতী কল গার্লের কাজ করতেন। বৃহস্পতিবার স্থানীয় এমজি রোডে ইশান নামে এক যুবকের সঙ্গে তাঁর দেখা হয়। হিমাচল প্রদেশের ওই যুবক এম টেক শেষ করে বেঙ্গালুরু আসেন চাকরির খোঁজে।

ছাত্রীদের যৌনহেনস্তার অভিযোগে গ্রেপ্তার স্কুলের প্রিন্সিপাল
এদিন ৫০০০ টাকার বিনিময়ে ফ্লোরেন্স ইশানের সঙ্গে যেতে রাজি হয়। কিন্তু ফ্লোরেন্স বাড়িতে গিয়ে দেখে আরেকজন যুবক তাঁর দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। অভিযোগ, তাঁকে দেখেই ফ্লোরেন্স ইশানের কাছে দ্বিগুন টাকা দাবি করে। সেই টাকা না পেলে ইশানকে ঘরে ঢুকতে দেবে না বলে জানিয়ে দেয় ফ্লোরেন্স। এই নিয়েই ঝামেলার সূত্রপাত। বেশ কিছুক্ষণ কথা কাটাকাটির পর শুরু হয় হাতাহাতি। এরপরই ইশান ওই যুবতীকে ছুরি দিয়ে কোপ মারে বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে ইশানকে গ্রেফতার করেছে পুলিশ।
ফেসবুকে আলাপ, নিখোঁজ তরুণীর রহস্যমৃত্যু
সর্বশেষ খবর
-
‘হঠাৎ বিকট শব্দ’, হুড়মুড়িয়ে ভাঙল জানলার কাচ! এবার প্রিমিয়াম রাজধানী এক্সপ্রেসও ইটবৃষ্টি
-
ঘর মোছার জলে দিন…, পুজোর আগেই বাড়ি থেকে দূর হবে নেগেটিভ এনার্জি
-
শহর ছেয়েছে হোর্ডিংয়ে, সাম্বার ছন্দে পা মেলাতে তৈরি কলকাতা, কী কী থাকছে ভিনিদের প্লেটে
-
অভ্যাসমতো সেঞ্চুরি কোহলির! শতরান গিলেরও, ক্যারিবিয়ানদের উড়িয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু টিম ইন্ডিয়ার
-
প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়ি ভাঙচুর, ঘেরাও-বিক্ষোভ বিজেপির! ‘জঙ্গলরাজ’, মন্তব্য কং বিধায়কের