সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁঠার মাংস খাচ্ছেন? নিশ্চিত তো? মানে ইঁদুর নয় তো? ওয়াক তুলবেন না বা ঘাবড়াবেন না৷ সম্প্রতি চিনে ২ লক্ষ টন মাংস বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ তারা মাটন বলে ধেড়ে ইঁদুরের মাংস বিক্রি করছিল৷ চমকে যাওয়ার কিছু নেই৷ যাঁরা খাচ্ছিলেন তাঁরা মোটেও তা টের পাননি৷ ভাগ্যিস এক ক্রেতা দেখে ফেলেছিলেন রান্নাঘরের হাল হকিকত৷ ইতিমধ্যেই চিনে গ্রেপ্তার করা হয়েছে ৯০০ জন ব্যক্তিকে৷
জানা গিয়েছে সমস্ত দেশেই ছড়িয়ে এই নকল মাংসের ব্যবসায়ীরা৷ জানেন কি কিছুদিন আগে হায়দরাবাদেও একটি হোটেলকে নোটিস ধরানো হয়? গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন ওই রেস্তরাঁকে জানায়, আপনারা পাঁঠার মাংসের নাম করে কুকুরের মাংস বিক্রি করছেন৷ শুধুমাত্র মিউনিসিপ্যাল কর্পোরেশনের ঠিক করে দেওয়া দোকান থেকেই মাংস কিনতে বলা হয় ওই রেস্তরাঁকে৷
[চলতি বছরই ফের রাজ্যে টেট পরীক্ষা]
কী মিশিয়ে আসছে প্লেটে?
রাস্তার ধারে ধাবায়, বাইরে দোকানে মাংস খাওয়ার আগে তাই সাবধান৷ শোনা গিয়েছে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে ইঁদুর, শেয়ালের মাংসকে মাটন বলে চালিয়ে দেওয়া হয়৷ নাইট্রেট, জেলাটিন, কারমাইন মেশানো এই সব মাংস শরীরের পক্ষে সাংঘাতিক ক্ষতিকর৷ নকল মাংস সিদ্ধ করলেই সত্যিটা বেরিয়ে পড়বে৷ মাংসের সাদা-লাল অংশ মুহূর্তে আলাদা হয়ে গেলেই বুঝবেন, না মাটন নয়৷ আসলে ওগুলি অন্য কিছুর মাংস।
[তৃণমূল সাংসদ দোলা সেনের বিরুদ্ধে বিমানে অভব্য আচরণের অভিযোগ]
কী ক্ষতি হয়?
নকল কেমিক্যাল দেওয়া মাংস শরীরে প্রবেশ করলেই বাসা বাঁধবে হাজার রকমের অসুখ৷ কিডনির সমস্যা দেখা দেবে৷ রক্তচাপ অস্বাভাবিক ভাবে ওঠানামা করবে৷ হতে পারে হাঁপানি, নানা ধরনের অ্যালার্জিও৷
[সহকর্মীর সঙ্গে সহবাস করে ব্ল্যাকমেল, রাজারহাটে ধৃত আইটি কর্তা]
তাই আগে থেকেই সাবধান হয়ে যান। অন্যথায় নিজের অজান্তেই ডেকে আনবেন শরীরের ক্ষতি।
সর্বশেষ খবর
-
দেশবিরোধী কাজের অভিযোগে গ্রেপ্তার, ইউটিউবার নামতেই ডিমবৃষ্টি! উত্তপ্ত ব্যাঙ্কশাল কোর্ট
-
তেহট্টে আদালত চত্বর থেকে মেয়েকে নিয়ে ধাঁ পরিবার! ‘স্ত্রীকে ফিরিয়ে দিন’, পুলিশের কাছে কাতর আর্জি যুবকের
-
ভারত-ব্রাজিল ম্যাচ ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা, সমর্থকদের জন্য থাকছে একাধিক বিধিনিষেধ
-
ইউপিআইয়ে বসছে মাশুল, ৭৬ শতাংশ ক্রেতাই ফিরতে চান নগদ লেনদেনে!
-
সিগারেট না খেয়েও রেহাই নেই! পরোক্ষ ধূমপানে প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ