সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেন্দ্র বারাণসীতে কর্তব্যরত এক সাব-ইনস্পেক্টরের উপর হামলার অভিযোগে গ্রেপ্তার হলেন বিজেপি কাউন্সিলরের পুত্র। অভিযুক্তের নাম হিমাংশু শ্রীবাস্তব। বৃহস্পতিবার সন্ধ্যায় চওক থানা এলাকার মণিকর্ণিকা ঘাট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
অভিযুক্ত হুকুলগঞ্জের বিজেপি কাউন্সিলর ব্রিজেশচন্দ্র শ্রীবাস্তবের ছেলে। কর্তব্যরত পুলিশকর্মীর গায়ে হাত তোলার অভিযোগে তাঁকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় তিন যুবক বাইকে করে ওই এলাকায় পৌঁছন এবং নিষেধাজ্ঞা অমান্য করে ‘নো ভেহিকল’ জোনেই বাইক রেখে দেন। তখন সেখানে দায়িত্বে থাকা সাব-ইনস্পেক্টর অভিষেক ত্রিপাঠী তাঁদের বাইক সরিয়ে নিতে অনুরোধ করেন। কিন্তু তা মানতে রাজি হননি তাঁরা। এরপরই বিবাদে জড়িয়ে পড়ে দু’পক্ষ। অভিযোগ, তিন যুবকের মধ্যে এক জন নিজেকে কাউন্সিলরের ছেলে বলে পরিচয় দিয়ে এসআইকে হুঁশিয়ারি দেন। এসআই ফের তাঁদের বাইক সরাতে বললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, আচমকা মারমুখী হয়ে ওঠেন হিমাংশু এবং প্রকাশ্যে সাব-ইনস্পেক্টর অভিষেক ত্রিপাঠীকে চড় মারেন।
এই ঘটনার পরই কার্যত হাতের বাইরে চলে পরিস্থিতি। পুলিশ সূত্রে খবর, হিমাংশুর উপর চাড়াও হন স্থানীয় বাসিন্দারা। তাতেই আহত হন বিজেপি কাউন্সিলরের পুত্র। বিক্ষোভ চলাকালীন সেখানে জড়ো হন আরও বহু মানুষ। তাঁদের আক্রোশও গিয়ে পড়ে হিমাংশুর উপর। এরপর অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়া হলে প্রতিবাদে সরব হন স্থানীয় বিজেপি কর্মীরা। গুরুতর আহত অবসস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন হিমাংশু।
সর্বশেষ খবর
-
আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ-টিয়ার গ্যাস! ঝাড়খণ্ডে পুলিশের ‘বর্বরতা’য় ফুঁসছেন প্রকাশ
-
আমজনতার চেয়ে গড় আয়ু কম ডাক্তারদের! কিন্তু কেন? সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট
-
জোড়াফুল প্রতীক কার হাতে? চলতি সপ্তাহেই ভবিষ্যৎ নির্ধারণ মমতা-ঋতব্রতর
-
বিশ্বকাপে ফের দেখা যাবে আফগান রূপকথা, দক্ষিণ আফ্রিকার টিকিট পেলেন রশিদ খানরা
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন