সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ মহারাষ্ট্রের মালেগাঁওতে গত পুরভোটে ২৪ আসনে প্রার্থী দিয়েছিল বিজেপি৷ কিন্তু বিশেষ লাভ হয়নি৷ একটি আসনও জিততে পারেনি তারা৷ উল্টে ১২ জন প্রার্থীর জমানত বাজেয়াপ্ত হয়েছিল৷ তাই এবার পুরভোটে বাজিমাত করতে সংখ্যালঘু তাস থেলল বিজেপি৷ মালেগাঁও পুরসভার ৪৫টিরও বেশি আসনে মুসলিম প্রার্থীদের দাঁড় করিয়েছে কেন্দ্রের শাসক দল৷ দেশে কোনও একটি নির্বাচনে বিজেপির হয়ে এত জন মুসলিম প্রার্থী আগে কখনও প্রতিদ্বন্দ্বিতা করেননি৷
[হ্যাক হল Zomato, চুরি গেল ১ কোটিরও বেশি গ্রাহকের তথ্য ]
চলতি মাসে ২৪ তারিখে মহারাষ্ট্রে মালেগাঁও পুরসভায় ভোট৷ ৮৪ আসনের এই পুরসভায় ৭৭টি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি৷ যার মধ্যে ৪৫টিরও বেশি আসনে প্রার্থীরা হলেন মুসলিম৷ কংগ্রেস ৭৩টি আসনে প্রার্থী দিয়েছে৷ ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি ও জনতা দল সেকুলার জোটের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৬টি আসনে৷ ২৫টি আসনে প্রার্থী দিয়েছে শিবসেনা৷ অন্যদিকে মালেগাঁও পুরভোটে এবার প্রথম প্রতিদ্বন্দ্বিতা করবে হায়দরাবাদের আসাউদ্দিন ওয়াইসির এআইএমআইএম-ও৷ ৩৭টি আসনে প্রার্থী দিয়েছে তারা৷
[জানেন, যোগীর রাজ্যে গর্ভবতীরা কেন এই চুড়ি পরছেন? ]
তবে বিজেপির প্রার্থী তালিকা নিয়েই এখন আলোড়িত রাজনৈতিক মহল৷ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, উত্তরপ্রদেশের মতো রাজ্যে যেথানে যোগী আদিত্যনাথের মতো একজন হিন্দুত্ববাদী নেতাকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসিয়েছে বিজেপি, সেখানে সামান্য একটি পুরভোটে কেন এতজন মুসলিম প্রার্থীকে দাঁড় করানো হল? রাজনৈতিক মহলের মতে, মুসলিম অধ্যুষিত মালেগাঁও-এ ২০০৮ সালে এই মালেগাঁও শহরে গাড়ি বিস্ফোরণের মৃত্যু সাতজনের৷ তদন্তে নেমেই প্রথম হিন্দু সন্ত্রাসবাদের কথা জানতে পারেন তদন্তকারীরা৷ সেই ঘটনার পর অনেকটা সময়ে পেরিয়ে গেছে৷ ২০১৪ সালে বিপুল ভোটে জিতে কেন্দ্রে ফের ক্ষমতায় এসেছে এনডিএ জোট৷ মুসলিমদের মন জয় করতে তিন তালাকের মতো প্রথা বিলোপ করতে উদ্যোগ নিয়েছে মোদি সরকার৷ এই পরিস্থিতিতে মুসলিম অধ্যুষিত মালেগাঁও মোদির গ্রহণযোগ্যতা যাচাই করতেই বিজেপি এতজন মুসলিম প্রার্থী দিয়েছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের৷
সর্বশেষ খবর
-
আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ-টিয়ার গ্যাস! ঝাড়খণ্ডে পুলিশের ‘বর্বরতা’য় ফুঁসছেন প্রকাশ
-
আমজনতার চেয়ে গড় আয়ু কম ডাক্তারদের! কিন্তু কেন? সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট
-
জোড়াফুল প্রতীক কার হাতে? চলতি সপ্তাহেই ভবিষ্যৎ নির্ধারণ মমতা-ঋতব্রতর
-
বিশ্বকাপে ফের দেখা যাবে আফগান রূপকথা, দক্ষিণ আফ্রিকার টিকিট পেলেন রশিদ খানরা
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন