‘বিজেপি কর্মীরা দেশের স্বপ্নের প্রতিনিধি’, দলের ৪২তম প্রতিষ্ঠা দিবসে মন্তব্য মোদির

এদিনের ভাষণেও ফের কংগ্রেসকে বিঁধলেন প্রধানমন্ত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৬, ২০২২, ১২:৫১

options
link
‘বিজেপি কর্মীরা দেশের স্বপ্নের প্রতিনিধি’, দলের ৪২তম প্রতিষ্ঠা দিবসে মন্তব্য মোদির

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপির (BJP) ৪২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বক্তব্য রাখার সময় নিজেকে একজন সাধারণ বিজেপি কর্মী বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সেই সঙ্গে সরাসরি নাম না করে কংগ্রেসকে তোপ দাগলেন ‘পরিবারবাদী পার্টি’ বলে। দাবি করলেন, কংগ্রেসের মতো দল দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সেই সঙ্গে জানিয়ে দিলেন, বিজেপি ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ মন্ত্রে দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়।

Advertisement

বুধবার মোদির ভাষণ ভিডিয়োয় দেখেছেন অগণিত বিজেপির নেতা-কর্মীরা। এদিন তাঁকে বলতে শোনা যায়, ”দেশে এখন দু’ধরনের রাজনীতি হচ্ছে। একটা পরিবারবাদ, অন্যটা রাষ্ট্রবাদ। দেশে কয়েকটি রাজনৈতিক দল রয়েছে যারা পরিবারের জন্য় কাজ করে। বিজেপিই পরিবারবাদের বিরুদ্ধে সরব হয়ে সেটাকে নির্বাচনের ইস্যু তৈরি করেছে। এখন দেশের মানুষ জানেন, পরিবারবাদী সরকার গণতন্ত্রে শত্রু। তারা সংবিধানের কিছুই বোঝে না।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: নবরাত্রির সময় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, দিল্লি পুরসভার নয়া ফরমানে বিতর্ক]

সেই সঙ্গে নিজেকে সাধারণ বিজেপি কর্মী বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ”বিজেপি দেশের কাজ করে। আমিও একজন সাধারণ কর্মীর মতোই পরিশ্রম করতে চাই। সকলের পরিশ্রমেই উন্নতি হবে দেশের।” সেই সঙ্গে মোদি আরও বলেন, ”বিজেপি কর্মীরা দেশের স্বপ্নের প্রতিনিধি। এটা তাদের কর্তব্য পালনের সময়। দেশ বদলাচ্ছে। দেশ এগিয়ে চলেছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা পর্যন্ত বিজেপি এক ভারত, শ্রেষ্ঠ ভারতের নীতিকেই এগিয়ে নিয়ে চলেছে।” 

Advertisement

এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গও উঠে এসেছে মোদির মুখে। তিনি জানান, বিশ্বের চাপের কাছে মাথা নত না করে জাতীয় স্বার্থের কথা ভেবেই ভারত এই ইস্যুতে স্বাধীন অবস্থান নিয়েছে।

বিজেপির প্রতিষ্ঠা দিবস লখনউয়ের পার্টি অফিসেও পালিত হচ্ছে। সেই অনুষ্ঠানে যোগ দেন যোগী আদিত্যনাথ। সারা দেশ জুড়েই পালিত হচ্ছে বিজেপির প্রতিষ্ঠা দিবস। এবারই প্রথম প্রতিষ্ঠা দিবসে শোভাযাত্রা বের করা হবে। বলা হচ্ছে, ছোট থেকে বড়, বহু বিজেপি নেতাই অংশ নেবেন এই শোভাযাত্রায়।

[আরও পড়ুন: টেস্টিং বাড়তেই ঊর্ধ্বমুখী দেশের করোনা সংক্রমণের গ্রাফ, স্বস্তি দিয়ে কমছে অ্যাকটিভ কেস]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.