Electoral Bond

একা বিজেপিই ৭,০০০ কোটি! সব বিরোধী মিলিয়ে ৬২০০ কোটি, প্রকাশ্যে নির্বাচনী বন্ডের আয়

লোকসভা নির্বাচনের আগেই প্রকাশ্যে এল দলগুলোর প্রাপ্ত অর্থ। আয়ের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল। ঘাসফুল শিবিরের তহবিলে জমা পড়েছে ১৩৯৭ কোটি টাকা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৭, ২০২৪, ১৮:৫৯

options
link
একা বিজেপিই ৭,০০০ কোটি! সব বিরোধী মিলিয়ে ৬২০০ কোটি, প্রকাশ্যে নির্বাচনী বন্ডের আয়
নিজস্ব চিত্র।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতটি বিরোধী দল মিলিয়ে প্রায় ৬১৮৬ কোটি। আর বিজেপি একাই ৬৯৮৬.৫ কোটি। নির্বাচনী বন্ড (Electoral Bond) থেকে কোন দল কত আয় করেছে, রবিবার সেই তথ্য প্রকাশ করল নির্বাচন কমিশন। সেখানেই উঠে এল এই পরিসংখ্যান। প্রসঙ্গত, বিরোধীরা আগেই অভিযোগ এনেছিল যে ‘অসাংবিধানিক’ নির্বাচনী বন্ড থেকে সবচেয়ে বেশি আয় করেছে গেরুয়া শিবিরই (BJP)।

Advertisement

রবিবার কমিশন (Election Commission) এক বিবৃতিতে জানিয়েছে, সুপ্রিম কোর্টের অন্তবর্তীকালীন নির্দেশ মেনে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য জমা দিয়েছিল রাজনৈতিক দলগুলি। সেই তথ্যই রবিবার কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। যা আদতে রাজনৈতিক দলগুলির দেওয়া নির্বাচনী বন্ডের তথ্য। রয়েছে বন্ডের তারিখ ও সংখ্যা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোন শাখার বন্ড, তা কেনার তারিখ এবং রাজনৈতিক দলগুলি কবে ভাঙিয়েছিল, সেই তারিখ।

Advertisement

[আরও পড়ুন: ‘গর্জনই সার, সংবিধান বদলানোর সাহস বিজেপির নেই’, কটাক্ষ রাহুলের]

তবে সবচেয়ে আলোচিত তথ্য় হল, এই বন্ডের মাধ্যমে কত টাকা পেয়েছে কোন দল? জানা গিয়েছে,  বন্ড থেকে সবচেয়ে বেশি আয় করেছে বিজেপি (BJP)। ৬৯৮৬.৫ কোটি টাকা পড়েছে গেরুয়া শিবিরের তহবিলে। দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল (TMC)। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মোট ১৩৯৭ কোটি টাকা পেয়েছে এই বন্ড থেকে। তৃতীয় স্থানে থাকা কংগ্রেস পেয়েছে ১৩৩৪ কোটি। তেলেঙ্গানার বিআরএসের খাতায় পড়েছে ১৩২২ কোটি টাকা।

Advertisement

এছাড়াও এই তালিকায় রয়েছে ওড়িশার শাসক দল বিজেডি (৯৪৪.৫ কোটি), তামিলনাড়ুর ডিএমকে (৬৫৬.৫ কোটি), অন্ধ্রের ওয়াইএসআর কংগ্রেস (৪৪২.৮)। জেডিএসের প্রাপ্ত ৮৯.৭৫ কোটির মধ্যে ৫০ কোটি টাকাই দিয়েছে মেঘা ইঞ্জিনিয়ারিং। নির্বাচনী বন্ড কেনার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে এই সংস্থাটি। বন্ড থেকে পাওয়া ডিএমকের ৩৭ শতাংশ অনুদান এসেছে ফিউচার গেমিং সংস্থা থেকে। শনিবার লোকসভা ভোটের (Lok Sabha 2024) নির্ঘণ্ট জানিয়েছে নির্বাচন কমিশন। আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার পরেই নির্বাচনী বন্ড নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হল।

[আরও পড়ুন: ভোট ঘোষণার পরের দিনেই অরুণাচল, সিকিমে সূচি বদল, নতুন দিনক্ষণ জানাল কমিশন!

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.