সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুর রাস্তায় প্রকাশ্যে কুপিয়ে খুন করা হল এক বিজেপি নেতাকে৷পুলিশ সূত্রে খবর, নিহত নেতার নাম কিতাগনহাল্লি বাসু৷ মঙ্গলবার ভোর ৫টা নাগাদ নিজের গাড়িতে বাড়ি ফিরছিলেন তিনি৷ মাঝরাস্তায় গাড়ি থামিয়ে তাঁকে কুপিয়ে খুন করে একদল দুর্বৃত্ত৷
(মহিলাদের ত্বক তুলে নিয়ে চলছে পুরুষাঙ্গ বড় করার সার্জারি!)
Unidentified assailants hacked a BJP member Kithaganahalli Vasu to death in Bengaluru’s Surya City Police station limits, this morning. pic.twitter.com/vtEnoPH8ai
Advertisement— ANI (@ANI_news) March 14, 2017
বেঙ্গালুরু পুলিশ আধিকারিক বিনীত সিং জানিয়েছেন, ঘটনাটির তদন্ত শুরু করা হয়েছে৷তবে হত্যার কারণ এখনও স্পষ্ট নয়৷ তবে একাংশের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্যই বিজেপি ও আরএসএস কর্মীদের হত্যা করা হচ্ছে৷ প্রসঙ্গত, গতবছর এক আরএসএস কর্মীর খুনের পর রাজ্য জুড়ে প্রতিবাদ করেছিল বিজেপি ও সংঘ পরিবারের সদস্যরা৷
(আমেরিকা বা জাপানের ফাঁদে পা দেওয়া উচিত নয় ভারতের, হুঁশিয়ারি চিনের)
এই খুনের ঘটনার তীব্র নিন্দা করেছেন কর্নাটকের আরএসএস মুখপাত্র রাজেশ পডমাড়৷ বাসুকে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য হত্যা করা হয়েছে বলেও অভিযোগ জানিয়েছেন তিনি৷ একই সঙ্গে ঘটনাটির নিরপেক্ষ তদন্তের দাবিও জানান তিনি৷
(মহিলাদের ত্বক তুলে নিয়ে চলছে পুরুষাঙ্গ বড় করার সার্জারি!)
স্থানীয় সূত্রে খবর, এলাকায় বেশ জনপ্রিয় নেতা ছিলেন বাসু৷ তাঁর রাজনৈতিক জীবন অতিশয় স্বচ্ছ ছিল৷ তাঁর বিরুদ্ধে কোনও অপরাধের মামলাও ছিল না৷ এই ঘটনায় শোকের ছায়া নেমেছে শহরে৷
জামাতের দায়িত্বে এবার গৃহবন্দি হাফিজ সইদের শ্যালক
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১