Thalapathy Vijay

তামিলভূমে ভরসা বিজয়ের ক্যারিশ্মাই! থলপতিকে জোটে টানতে বিরাট ‘অফার’ মরিয়া বিজেপির

রবিবার পাঁচ রাজ্যের ভোট ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। কিন্তু বিজয়ের দল কোনদিকে যাবে সেটা এখনও স্পষ্ট নয়। শোনা যাচ্ছে, বিজয়ের জন্য ঝুলি উপুড় করে দিতে চলেছে বিজেপি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৫, ২০২৬, ১৩:২২

options
link
তামিলভূমে ভরসা বিজয়ের ক্যারিশ্মাই! থলপতিকে জোটে টানতে বিরাট ‘অফার’ মরিয়া বিজেপির
থলপতি বিজয়। ফাইল ছবি।

প্রথমে শোনা যাচ্ছিল, ‘বন্ধু’ রাহুল গান্ধীর হাত ধরবেন থলপতি বিজয় (Thalapathy Vijay)। কিন্তু তামিলনাড়ুতে ভোট যত এগিয়ে আসছে, সেই ছবিটা দ্রুত পালটাচ্ছে। সূত্রের খবর, বিজয়কে জোটসঙ্গী করতে একেবারে মরিয়া হয়ে উঠেছে গেরুয়া শিবির। তারকা অভিনেতা এই প্রথমবার নির্বাচনে লড়তে চলেছেন। তাঁকে সটান উপমুখ্যমন্ত্রীর পদ দিতে রাজি হয়ে গিয়েছে বিজেপি। তবে বিজয় এখনও দর কষাকষি চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী পদের জন্য।

Advertisement

রবিবার পাঁচ রাজ্যের ভোট ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। কিন্তু বিজয়ের দল কোনদিকে যাবে সেটা এখনও স্পষ্ট নয়। তিনি ইন্ডিয়া জোটে যাচ্ছেন না সেটা একপ্রকার নিশ্চিত। কিন্তু বিজেপির সঙ্গে জোট করবেন নাকি একলা চলো নীতি নেবেন, সেই নিয়ে চলছে জল্পনা। এহেন পরিস্থিতিতে শোনা যাচ্ছে, বিজয়ের জন্য ঝুলি উপুড় করে দিতে চলেছে বিজেপি। ২৩৪টি আসনের মধ্যে ৮০টি বিজয়কে ছেড়ে দেবে তারা। এখানেই শেষ নয়, বিজয়কে উপমুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাবও দিয়েছে বিজেপি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিজয়ের দলের অন্দরে প্রশ্ন রয়েছে বিজেপির সঙ্গে জোট নিয়ে। সবেমাত্র যাত্রা শুরু করেছে দলটি। তৃতীয় বিকল্প হিসাবে তামিল রাজনীতিতে নিজেদের তুলে ধরতে চাইছে তারা। এহেন পরিস্থিতিতে বিজেপির সঙ্গে জোট করলে দলের ভাবমূর্তি ধাক্কা খেতে পারে, আশঙ্কা রয়েছে।

সূত্রের খবর, অন্য এক রাজ্যের উপমুখ্যমন্ত্রীর মাধ্যমে বিজয়ের সঙ্গে দর কষাকষি চালাচ্ছে বিজেপি। দক্ষিণী সুপারস্টার অবশ্য উপমুখ্যমন্ত্রী পদে সন্তুষ্ট নন। মুখ্যমন্ত্রীর কুর্সি চাই তাঁর। সেটা না পেলে হয়তো বিজেপির সঙ্গে টিভিকে’র জোটও হবে না। গেরুয়া শিবির চাইছে, বিজয়ের আকাশছোঁয়া জনপ্রিয়তাকে নিজেদের ভোটবাক্সে টেনে আনতে। প্রথমবার ভোটযুদ্ধে নামছে বিজয়ের দল। কিন্তু অল্প সময়ের মধ্যেই তামিলনাড়ুর আমজনতার মনে জায়গা করে নিয়েছে টিভিকে। সেই ভোটের অন্তত দুই শতাংশও যদি বিজেপির ঝুলিতে আসে তাহলে তামিলনাড়ুর ভোটচিত্রটা পালটে যাবে বলেই মনে করছে গেরুয়া শিবির। তাই বিজয়কে যেকোনও মূল্যে জোটসঙ্গী করতে চাইছে তারা।

Advertisement

কিন্তু বিজয়ের দলের অন্দরে প্রশ্ন রয়েছে বিজেপির সঙ্গে জোট নিয়ে। সবেমাত্র যাত্রা শুরু করেছে দলটি। তৃতীয় বিকল্প হিসাবে তামিল রাজনীতিতে নিজেদের তুলে ধরতে চাইছে তারা। এহেন পরিস্থিতিতে বিজেপির সঙ্গে জোট করলে দলের ভাবমূর্তি ধাক্কা খেতে পারে, আশঙ্কা রয়েছে। তার প্রভাব ভোটবাক্সেও পড়তে পারে। ফলে বিজয় এখন উভয় সংকটে। একদিকে মুখ্যমন্ত্রী পদের হাতছানি, অন্যদিকে দলের ভাবমূর্তি রক্ষা। কোনদিকে যাবেন অভিনেতা? তাঁর সিদ্ধান্তেই কি পালটে যাবে তামিলনাড়ুর ভোটের সমীকরণ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন