Amit Shah

২০২৪-এ তিনশোর বেশি আসন পেয়ে ফের ক্ষমতায় বিজেপি! টার্গেট বাঁধলেন অমিত শাহ

লক্ষ্যমাত্রা ৪০০ থেকে ৩০০-তে নামিয়ে ফেললেন শাহ?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২৩, ১৮:৪০

options
link
২০২৪-এ তিনশোর বেশি আসন পেয়ে ফের ক্ষমতায় বিজেপি! টার্গেট বাঁধলেন অমিত শাহ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগে পর্যন্ত বিজেপি নেতাদের বলতে শোনা যেত, ‘আবকি বার, ৪০০ পার।’ অর্থাৎ ২০২৪ সালে তাঁদের লক্ষ্যমাত্রা দেশজুড়ে ৪০০ আসনে জয়। কিন্তু অমিত শাহ এবার সেই লক্ষ্যমাত্রা খানিক কমিয়ে দিলেন। বললেন, ২০২৪ সালে ফের বিজেপিই ক্ষমতায় আসবে। তবে সেটা তিনশোর বেশি আসন নিয়ে। অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও বুক ঠুকে ৪০০ আসন জয়ের দাবি করতে পারছেন না।
মঙ্গলবার অসমের এক সমাবেশে শাহ বলেছেন, ২০২৪ সালে কেন্দ্রে লাগাতার তৃতীয়বার ক্ষমতায় আসতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন NDA। এবং তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, নরেন্দ্র মোদি (Narendra Modi) তৃতীয়বারের জন্য ৩০০ আসন পেয়ে ক্ষমতায় আসবেন। তাঁর বক্তব্য, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার পরও উত্তরপূর্বের মানুষ কংগ্রেসকে ধুয়েমুছে সাফ করে দিয়েছে। রাহুল গান্ধী (Rahul Gandhi) বিদেশের মাটিতে ভারতকে অপমান করেছেন, এভাবে চলতে থাকলে গোটা দেশে কংগ্রেস সাফ হয়ে যাবে।

Advertisement

[আরও পড়ুন: ছাত্রীদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দিতে হবে, কেন্দ্রকে নীতি প্রণয়নের নির্দেশ সুপ্রিম কোর্টের]

এদিন শাহর সভা ছিল অসমের ডিব্রুগড়ে। সেরাজ্যে এই মুহূর্তে ক্ষমতায় বিজেপি। হিমন্ত বিশ্বশর্মার দাপটে কার্যত অস্তিত্বের জন্য সংগ্রাম করছে। সেই অসমে ১৪ আসনের মধ্যে ১২ আসন জয়ের টার্গেট দিয়েছেন শাহ। বস্তুত গোটা উত্তরপূর্ব ভারতে ক্লিন সুইপের আশায় গেরুয়া শিবির।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘সতর্কতামূলক গ্রেপ্তারি’ আইন ঔপনিবেশিক, রাষ্ট্রকে অসীম শক্তিশালী করতে পারে: সুপ্রিম কোর্ট]

যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দুটি দাবি নিয়েই আলোচনার অবকাশ আছে। প্রথমত ৪০০ আসনের লক্ষ্যমাত্রা থেকে শাহ হঠাত ৩০০ আসনে নেমে এলেন কেন? তাহলে কি ২০২৪ লোকসভার আগে আত্মবিশ্বাস কমছে বিজেপির? আবার এর আগে পরপর তিনবার প্রধানমন্ত্রী এ দেশে আর কেউ হননি। বিজেপিতে একই ব্যক্তির টানা এত দিন ক্ষমতার অলিন্দে থাকা আরও বিরল। কারণ বিজেপির (BJP) গঠনতন্ত্রে বিরাট ভূমিকা থাকে RSS-এর। আর সংঘ কখনওই এক ব্যক্তির প্রধান্য বা আধিপত্য সমর্থন করে না।

Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.