সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করযোগ্য সম্পত্তি প্রকাশ করার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ কর গোপন না করে সম্পত্তি ও উপার্জনের সঠিক অঙ্ক সরকারের সামনে আনার আহ্বান জানিয়েছিলেন৷ অন্যথায় শাস্তির মুখে পড়তে পারেন দোষীরা এ কথাও জানানো হয়েছিল প্রশাসনের তরফে৷ প্রায় চার মাস প্রচার চালানোর পর ৬৫,২৫০ কোটি ব্ল্যাক মানি বা গোপন করা অর্থ-সম্পত্তির হদিশ পেল কেন্দ্র৷
প্রায় ৬৪,২৭৫ জন নিজেদের উপার্জন ও সম্পত্তির কথা প্রকাশ্যে এনেছেন৷ করযোগ্য সম্পত্তি সামনে আনার যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, শুক্রবারই তার শেষ দিন৷ শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ৬৫ হাজার কোটিরও বেশি কালো টাকা তথা গোপন করা সম্পত্তি বা অর্থ সামনে এসেছে৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন, এই অঙ্ক আরও বাড়বে যেহেতু আয়কর দফতর এখনও এ বিষয়ে কাজ করে চলেছে, তাই টাকার পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে৷ এর ফলে আয়কর হিসেবে প্রায় ৩০ হাজার কোটি টাকা পাওয়ার সম্ভাবনা সরকারের৷
সর্বশেষ খবর
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘গাজা যুদ্ধ শেষ হোক চাননি নেতানিয়াহু, বন্দি মুক্তিতেও আগ্রহ ছিল না’, বিস্ফোরক প্রাক্তন সেনাকর্তা
-
জলে গেল রাহুলের সেঞ্চুরি, ‘নিয়মরক্ষা’র ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার ভারতের
-
Exclusive: ভাঙা তো দূর, নন্দীগ্রামে সামান্য চোটও পাননি মমতা! প্রকাশ্যে ২১-এর রিপোর্ট
-
জাহ্নবীর সঙ্গে গানের দৃশ্য বিকৃত! আইনি পথে জুনিয়র এনটিআর, বিজয় বললেন, ‘ডিজিটালি যৌন নিগ্রহ’