Uttar Pradesh

এবার উত্তরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬, চলছে উদ্ধারকাজ

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হামিরপুর জেলার ঘাতামপুর এলাকায় বুধবার রাত সাড়ে দশটা নাগাদ মাঝনদীতে নৌকোটি উলটে যায়। নৌকাটিতে মোট ৯ জন যাত্রী ছিলেন। প্রত্যেকেই জলে পড়ে যান। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৭, ২০২৬, ১০:৩৭

options
link
এবার উত্তরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬, চলছে উদ্ধারকাজ
উত্তরপ্রদেশের যমুনায় উলটে গেল নৌকা। ছবি: সংগৃহীত।

এবার উত্তরপ্রদেশে নৌকাডুবি। বুধবার রাতে যমুনা নদীতে উলটে গেল একটি যাত্রীবাহী নৌকা। এখনও পর্যন্ত ৩ জনকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ ৬ জন। চলছে উদ্ধারকাজ।

Advertisement

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হামিরপুর জেলার ঘাতামপুর এলাকায় বুধবার রাত সাড়ে দশটা নাগাদ মাঝনদীতে নৌকোটি উলটে যায়। নৌকাটিতে মোট ৯ জন যাত্রী ছিলেন। প্রত্যেকেই জলে পড়ে যান। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। শুরু হয় উদ্ধারকাজ। এখনও পর্যন্ত মোট ৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু বাকি ছ’জনের কোনও হদিশ মেলেনি। তাঁদের খোঁজে চলছে তল্লাশি। তবে তাঁদের বেঁচে থাকার আসা ক্ষীণ। কিন্তু কী কারণে এই বিপর্যয় ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনার তদন্ত।     

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বান্দা ডিভিশনের ডিআইজি রাজেশ যশ বলেন, “নৌকাটিতে ন’জন যাত্রী ছিলেন। তিনজন সাঁতার কেটে নিরাপদ স্থানে চলে আসেন। কিন্তু বাকি ছ’জনের খোঁজ মিলছে না। তাঁদের মধ্যে রয়েছেন এক মহিলা, এক শিশু এবং এক কিশোর। এখনও চলছে উদ্ধারকাজ।”

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.