IndiGo Flight Bomb threat

ইন্ডিগোর বিমানের শৌচাগারে হুমকিবার্তা, লখনউ থেকে দিল্লিগামী উড়ানে হুলস্থুল, তারপর…

বিমানের শৌচাগারে পড়ে ছিল একটি টিস্যু পেপার। সেখানে লেখা ছিল, ‘বোমা রাখা আছে’।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০২৬, ২০:৩৮

options
link
ইন্ডিগোর বিমানের শৌচাগারে হুমকিবার্তা, লখনউ থেকে দিল্লিগামী উড়ানে হুলস্থুল, তারপর…
ইন্ডিগোর ৬ই২১১১ উড়ানটিতে বোমাতঙ্ক ছড়ায়।

ফের ইন্ডিগোর বিমানে আতঙ্ক। বৃহস্পতিবার লখনউ বিমানবন্দরে দিল্লিগামী ইন্ডিগো ৬ই২১১১ বিমানে হুমকিবার্তা মেলে। বিমানের শৌচাগারে পড়ে ছিল একটি টিস্যু পেপার। সেখানে লেখা ছিল, ‘বোমা রাখা আছে’। যা উদ্ধার হতেই হুলস্থুল পড়ে যায়। তড়িঘড়ি যাত্রীদের বিমান থেকে নামানোর ব্যবস্থা করেন বিমানকর্মীরা। যদিও উড়ান ফাঁকা করে তল্লাশিতে বোমা মেলেনি।

Advertisement

শুক্রবার সকাল ১০টা বেজে ৪৫ মিনিট নগাদ লখনউ থেকে দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল ইন্ডিগোর ৬ই২১১১ উড়ানটির (IndiGo Flight)। বিমানটিতে ছিলেন ১৮০ জন যাত্রী। টেকঅফের কিছুক্ষণ আগে হাতে লেখা একটি চিরকুট উদ্ধার হয় বিমানের শৌচাগারে। লেখা ছিল ‘বোমা রাখা আছে’। বিমনকর্মীরা বিষয়টি জানা মাত্র বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীকে খবর দেন। এইসঙ্গে যাত্রীদের বিমান থেকে নামানো হয়। উড়ানটিকে ঘিরে ফেলে বাইরে ও ভিতরে তল্লাশি চালান বোম্ব স্কোয়াডের সদস্যরা। যদিও বোমা পাওয়া যায়নি বলেই দাবি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যদিও যাত্রী নামিয়ে তল্লাশি অভিযান ইত্যাদির জেরে বিমানটি ছাড়তে দেরি হয়ে যায়। নির্দিষ্ট সময়ের অনেকটা দেরিতে লখনউ বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেয় বিমানটি। এখন তদন্তকারীরা খতিয়ে দেখছেন কী ভাবে ওই নোট বিমানে এল, কে রাখল। উল্লেখ্য, বুধবার একই ধরনের ঘটনায় আতঙ্ক ছড়ায় কান্নুর বিমানবন্দরে। মুম্বই থেকে কেরলগামী বিমানে হাতে লেখা হুমকি নোট উদ্ধার হয়েছিল। যদিও উদ্বেগজনক কিছুই ঘটেনি।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন