Bombay High Court

৪৮ দিনের কারাবাসে ওজন কমেছে ২১ কেজি! নরবলিতে অভিযুক্তকে জামিন বম্বে হাই কোর্টের

গত জুন মাসে একাধিক ফৌজদারী অপরাধের অভিযোগে রাধা মোহন মিশ্রাকে গ্রেপ্তার করে মহারাষ্ট্র পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৬, ২১:৩২

options
link
৪৮ দিনের কারাবাসে ওজন কমেছে ২১ কেজি! নরবলিতে অভিযুক্তকে জামিন বম্বে হাই কোর্টের
'বিষয়টি উদ্বেগজনক', পর্যবেক্ষণ বম্বে হাই কোর্টের বিচারপতির।

নরবলি, কালোজাদুর নামে প্রতারণায় অভিযুক্ত। এছাড়াও খুনের হুমকি, ব্ল্যাকমেলের মামলায় গ্রেপ্তার হন ৫৯ বছরের এক ব্যক্তি। জেল হেফাজতে থাকা অবস্থায় হুড়মুড় করে ওজন কমে যাওয়ায়, স্বাস্থ্যের কথা বিবেচনা করে তাঁকে জামিন দিল বম্বে হাই কোর্ট। ‘বিষয়টি উদ্বেগজনক’, পর্যবেক্ষণ বিচারপতির।

Advertisement

গত জুন মাসে একাধিক ফৌজদারী অপরাধের অভিযোগে রাধা মোহন মিশ্রাকে গ্রেপ্তার করে মহারাষ্ট্র পুলিশ। এরপর থেকে বিচারাধীন মামলায় আদালতের নির্দেশ জেলেই রয়েছেন তিনি। জেল হেফাজতে থাকাকালীন ৪৮ দিনে ২১ কেজি ওজন কমে গিয়েছ রাধা মোহনের। স্বাস্থ্য সংক্রান্ত কারণ দর্শিয়ে জামিনের আবেদন করে তাঁর আইনজীবী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সোমবার শুনানি চলাকালীন বিচারপতি মিলিন্দ যাদব বলেন, বলার অপেক্ষা রাখে না রাধা মোহন যাদবের স্বাস্থ্যের অবস্থা ‘বিপজ্জনক’। জেলা হেফাজতে চিকিৎসার পরেও এই পরিস্থিতিকে একজন সাধারণ মানুষও বলবে উদ্বেগজনক। হাই কোর্ট জানিয়েছে, বমি, মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া, শরীরে জলের অভাব ও ক্লান্তির মতো সমস্যা দেখা দেয় রাধা মোহনের।

Advertisement

আদালতের বক্তব্য, ৪৮ দিনের কারাবাসে রাধা মোহনের শরীরের ওজন ২১ কেজি কমে গিয়েছে। বিষয়টি উদ্বেগজনক, স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। বিচারপতি মিলিন্দ যাদবের ধারণা, অভিযুক্তকে পুলিশি হেফাজতে কিংবা জেল হাসপাতালে পাঠানোর নির্দেশ দিলে স্বাস্থ্যের আরও অবনতি হতে পারে। যা আর কখনওই পুনরুদ্ধার করা সম্ভব হবে না। বিচারপতি আরও জানান, আদালত এই বিষয়ে সচেতন যে চিকিৎসার প্রয়োজনে জামিন পাওয়ার বিষয়টিকেই সবচেয়ে বেশি অপব্যবহার করা হয়। যদিও এক্ষেত্রে জামিন দেওয়া ছাড়া উপায় নেই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.