বিয়ের আসরের হাসিগান হঠাৎ বদলে গেল আতঙ্কে। নববধূর পেট ফুঁড়ে দিয়েছে আততায়ীর বুলেট। হাড়হিম সেই ভিডিও ভাইরাল। পলাতক অভিযুক্ত। হাসপাতালে সংকটজনক তরুণী। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে আততায়ী ‘প্রাক্তন প্রেমিক’! ঘটনা বিহারের বক্সারের।
আরও পড়ুন:
ভিডিওয় দেখা গিয়েছে, আরতি কুমারী নাম্নী তরুণী বিয়ের মঞ্চে হবু বরের পাশে। সম্ভবত তাঁর বোন বিয়েরই কোনও রীতি পালন করছিলেন। তিনি সিঁদুরের টিকা পরাচ্ছিলেন জামাইবাবুকে। এরপর দিদিকে বরণ শুরু করতেই আচমকা একেবারে সামনে উপস্থিত হয়ে কেউ গুলি চালাল। সেই গুলি লাগল নববধূর পেটে। সঙ্গে সঙ্গে সকলে চমকে ওঠে। দেখা যায় মঞ্চে বসে পড়েছেন হতভম্ব নববধূ।
Bride in Bihar’s Buxar shot on stage, allegedly by her lover, during wedding celebrations. She was admitted to a hospital. pic.twitter.com/U0lLcS9go3
Advertisement— Vani Mehrotra (@vani_mehrotra) February 25, 2026
পুলিশের দাবি, অভিযুক্তের নাম দীনবন্ধু। মনে করা হচ্ছে, আরতির সঙ্গে কোনও প্রেমের সম্পর্ক ছিল তাঁর। সেই কারণে মঙ্গলবার রাত এগারোটা নাগাদ বিয়ের আসরের এই হামলা। জানা গিয়েছে, গুলি নববধূর নাভির পাশে লেগেছে। তাঁকে দ্রুত নিকটবর্তী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চোট অত্যন্ত গুরুতর হওয়ায় প্রাথমিক শুশ্রুষার পরে চিকিৎসকরা বারাণসী ট্রমা সেন্টারে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। আপাতত সেখানেই চিকিৎসাধীন আরতি। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ আধিকারিক চন্দন কুমার জানাচ্ছেন, দীনবন্ধু এর আগে মদ পাচারের অপরাধে জেল খেটেছেন। তাঁকে ধরা না গেলেও আটক করা হয়েছে তাঁর মা-বাবাকে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে দীনবন্ধুর হালহদিশ বের করার চেষ্টা করা হচ্ছে। এদিকে হামলার পর উত্তরপ্রদেশের বালিয়া জেলা থেকে আসা বরযাত্রীরা পাত্রকে নিয়ে বাড়ি ফিরে গিয়েছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মক্কেল নাকি ন্যায়বিচার, কোনটা বেছে নেবে ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’?
-
মৃতের সংখ্যার সঙ্গে পিওকে নিয়ে বাড়ন্ত অস্বস্তি! ‘বিক্ষোভকারীরা জঙ্গি নয়’, বোধোদয় শাহবাজের দলের
-
আবাসের তথ্য যাচাইয়ে গিয়ে মহিলাকে ধর্ষণের চেষ্টা! গ্রেপ্তার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী
-
শঙ্কা কাটিয়ে ফিরলেন শুভমান, শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচে ভারতের জয়ের পরও ব্যাট করে গেলেন সিরাজ
-
ভারতের জেলে মদ-গাঁজায় বুঁদ অপরাধীরা! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য, কীসের নেশা বাড়াচ্ছে উদ্বেগ?