সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিসেম্বরের ১ তারিখ ছিল বিয়ের দিন৷ গন্তব্য ছিল আজমগড়৷ সেই মতো বাবা ও চার ভাইবোনের সঙ্গে ইন্দৌর-পাটনা এক্সপ্রেসে চেপে বসেছিলেন রুবি গুপ্তা৷ ভোররাতে এক ঝটকায় সবকিছু ওলটপালট হয়ে গেল বছর কুড়ির তরুণীর জীবনে৷ ছাদনাতলায় মনে হয় আর বসা হল না রুবির৷
ভোর সওয়া তিনটে নাগাদ কানপুরের কাছে ঘটে ভয়াবহ দুর্ঘটনাটি৷ ইন্দৌর থেকে পাটনা যাওয়ার পথে কানপুরের কাছে মালসার ও পুখরায়ন স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় অন্তত চোদ্দটি কামরা৷ নিহত শতাধিক৷ আহতের সংখ্যা তারও বেশি৷ হাত ভেঙেছে রুবির৷ কোনও মতে প্রাণে বেঁচেছেন তিনি৷ কম-বেশি আঘাত লেগেছে তাঁর চার ভাইবোনেরও৷ অর্চনা, খুশি, অভিষেক, বিশাল সবারই খোঁজ মিলেছে৷ তবে খোঁজ মিলছে না বাবা রামপ্রসাদ গুপ্তার৷ বাবার খোঁজে এদিক-ওদিক হতভম্বের মতো ঘুরে বেড়াচ্ছেন রুবি ও তাঁর ভাইবোন৷ কিন্তু কোথাও কোনও সুরাহা হচ্ছে না৷
কেউ কেউ বলছেন হাসপাতাল ও মর্গে খোঁজ নিতে৷ কিন্তু কুড়ি বছরের রুবি সাহসে ভর করে সেখানে গিয়ে উঠতে পারছেন না কিছুতেই৷ কী করবেন, কী না করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না৷ এমনকী পয়লা ডিসেম্বর বিয়েটা হবে কি না তাও বুঝতে পারছেন না রুবি৷ তবে বিয়ে নয়, এখন তাঁর চিন্তা শুধু বাবাকে নিয়ে৷
সর্বশেষ খবর
-
‘সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব’, পরিবর্তনের বাংলায় কড়া হুঁশিয়ারি ‘দাবাং’ পুলিশের
-
পুলিশি সুরক্ষাতেও রক্ষা নেই! রাতে জনতার ‘তাড়া’ খেয়ে সিতাই ছাড়লেন সস্ত্রীক জগদীশ বসুনিয়া
-
‘পড়ুয়ারা আমাদের সন্তান’, ঝাড়খণ্ডে পুলিশি অত্যাচারের প্রতিবাদে রাজ্যজুড়ে বন্ধের ডাক বিজেপির
-
আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ-টিয়ার গ্যাস! ঝাড়খণ্ডে পুলিশের ‘বর্বরতা’য় ফুঁসছেন প্রকাশ
-
আমজনতার চেয়ে গড় আয়ু কম ডাক্তারদের! কিন্তু কেন? সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট