সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান৷ গতকাল রাত থেকে জম্মু এলাকায় অতর্কিতে হামলা চালায় পাক সেনাবাহিনী৷ এই ঘটনায় শহিদ হলেন এক ভারতীয় জওয়ান৷ পাশাপাশি, ঘটনায় আহত হয়েছেন ছ’জন স্থানীয় নাগরিক৷
জানা গিয়েছে, শহিদ জওয়ানের নাম জিতেন্দ্র কুমার৷ বিহারের মোতিহারির বাসিন্দা জিতেন্দ্র সেনাবাহিনীতে হেড কনস্টেবল পদে ছিলেন৷ জওয়ানের পাশাপাশি ঘটনায় আহত হয়েছেন জম্মু জেলার অরনিয়া এবং আর এস পুরা অঞ্চলের ছ’জন বাসিন্দা৷
সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে পাক সেনা যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালায়৷ সেনাবাহিনীকে লক্ষ্য করে তারা প্রবল বোমাবর্ষণ করে বলে জানা গিয়েছে৷ প্রায় ১৫টি বপ এবং ২৯টি হ্যামলেটের মতো আগ্নেয়াস্ত্রও হামলার জন্য ব্যবহার করেছে পাকিস্তান৷ আর তাদের এই আক্রমণেই প্রাণ হারালেন জওয়ান জিতেন্দ্র৷
জিতেন্দ্রর পাশাপাশি সাব ইন্সপেক্টর এ কে উপাধ্যায়ও এই আক্রমণের জেরে গুরুতর জখম হয়েছেন বলে সেনাবাহিনী সূত্রে খবর৷ জম্মু এলাকার ১৬ জন বাসিন্দাও এই আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
মার্কিন আদালতে খারিজ জালিয়াতি-ঘুষের মামলা, ‘আস্থা হারাইনি’, স্বস্তি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ আদানির
-
‘সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব’, পরিবর্তনের বাংলায় কড়া হুঁশিয়ারি ‘দাবাং’ পুলিশের
-
পুলিশি সুরক্ষাতেও রক্ষা নেই! রাতে জনতার ‘তাড়া’ খেয়ে সিতাই ছাড়লেন সস্ত্রীক জগদীশ বসুনিয়া
-
‘পড়ুয়ারা আমাদের সন্তান’, ঝাড়খণ্ডে পুলিশি অত্যাচারের প্রতিবাদে রাজ্যজুড়ে বন্ধের ডাক বিজেপির
-
আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ-টিয়ার গ্যাস! ঝাড়খণ্ডে পুলিশের ‘বর্বরতা’য় ফুঁসছেন প্রকাশ