সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মুর সাম্বায় আন্তর্জাতিক সীমানা লাগোয়া অঞ্চলে একটি গোপন সুড়ঙ্গের সন্ধান পেল ভারতীয় সেনাবাহিনী৷ সুড়ঙ্গটি পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করতে জঙ্গিরা ব্যবহার করত বলে বুধবার জানিয়েছে কেন্দ্রীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ৷ বিএসএফের ডিরেক্টর জেনারেল কে কে শর্মা এদিন জানিয়েছেন, সোমবার গভীর রাতে সাম্বার চামলিয়াল এলাকায় হামলাকারী জঙ্গিরা ওই সুড়ঙ্গপথেই অনুপ্রবেশ করেছিল৷ সুড়ঙ্গটি নিয়ে পাক রেঞ্জার্সের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি৷
কে কে শর্মা আরও জানিয়েছেন, সোমবার গভীর রাতে চামলিয়াল এলাকার রামগড় অঞ্চলে নিয়ন্ত্রণরেখার কাছে জঙ্গিদের সন্দেহজনক গতিবিধি টের পেয়ে বিএসএফ জওয়ানরা চ্যালেঞ্জ জানালে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে৷ সঙ্গে সঙ্গেই জওয়ানরা পাল্টা জবাব দেয়৷ জওয়ানদের গুলিতে তিন জঙ্গির মৃত্যু হয়৷ এই সংঘর্ষে এক জওয়ানও জখম হয়েছেন৷ জঙ্গিদের সন্ধানে গোটা এলাকা ঘিরে রেখে চিরুনি তল্লাশি শুরু হয়েছে৷ বিএসএফ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ৫১৭ রাউন্ড গুলি, একটি পিস্তল, একটি একে-৪৭ রাইফেল, রেডিও সেট, মোবাইল পাওয়ার ব্যাঙ্ক, ৭টি আইইডি ও বোতলভর্তি সন্দেহজনক তরল পদার্থ৷
বিএসএফের ডিজি এদিন বলেন, জঙ্গিরা কী করে সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকে এল, সে বিষয়ে তদন্ত করতে গিয়ে আজ সকালে সুড়ঙ্গটির খোঁজ মেলে৷ প্রায় ৮০ মিটার দীর্ঘ ওই সুড়ঙ্গটি৷ এরকম সুড়ঙ্গ ওই এলাকায় আরও থাকতে পারে বলে অনুমান বিএসএফের৷ তবে এ ধরনের সুড়ঙ্গ খোঁজার জন্য কোনও যন্ত্র নেই, আক্ষেপ ডিজি-র৷ তাঁর মতে, আন্তর্জাতিক সীমানা বরাবর এলাকাগুলিতে ১৫-২০ ফুট করে খোঁড়াখুঁড়ি করা যায় না৷ তবে সেনাবাহিনী এখন গোটা এলাকা নাকাবন্দি করে ফেলেছেন বলে দাবি করেন ডিজি৷
(ফাইল চিত্র)
সর্বশেষ খবর
-
দলে মেসি-ভিনি, চমক ডিফেন্সে! বিশ্বকাপে গ্রুপ পর্বের সেরা একাদশ বেছে নিল সংবাদ প্রতিদিন ডট ইন
-
সরষের মধ্যেই ভূত! রামমন্দিরে কয়েকশো কোটির চুরি জেনেও ধামাচাপার চেষ্টা ট্রাস্টের প্রধানের
-
সৌদি আরবে ভেঙে পড়ল জ্বালানি সংস্থার কপ্টার, মৃত কমপক্ষে ১৪, যুদ্ধের জেরে আকাশে আতঙ্ক?
-
হেরেও শিক্ষা নেই! আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেকই হচ্ছে না বৈভবের, শ্রেয়স-গম্ভীরের সিদ্ধান্তে প্রশ্ন
-
করাচিতে জঙ্গি হামলার দায় ভারতের ঘাড়ে! ‘নিজের ঘরে তাকান’, পাকিস্তানকে তোপ নয়াদিল্লির