সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরের পর পাক সীমান্ত লাগোয়া এলাকার নিরাপত্তা আঁটোসাটো করা হয়েছে। এবার জম্মু ও কাশ্মীরের সীমান্ত এলাকার তরুণদের সামরিক প্রশিক্ষণ দেওয়া শুরু করল বিএসএফ। ভিলেজ ডিভেন্স গার্ড বা গ্রামরক্ষী বাহিনীর (VDG) আওতায় এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
বিএসএফের তরফে জানানো হয়েছে, সামরিক প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি অনুপ্রবেশ বন্ধ, ড্রোন ব্যবহার করে চোরাচালান-সহ সীমান্ত এলাকায় একাধিক অবৈধ কাজ বন্ধে বিএসএফকে সাহায্য করতে পারবে। আধিকারিকরা জানিয়েছেন, অস্ত্র চালানো, আত্মরক্ষার প্রশিক্ষণ ছাড়াও হঠাৎ করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে কী করতে হবে এসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বিএসএফের বিভিন্ন পোস্টে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। পুরুষ ছাড়াও মহিলাদেরও আপৎকালীন পরিস্থিতিতে ঠিক কী কতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিএসএফের তরফে এও জানানো হয়েছে, প্রশিক্ষণ হয়ে গেল রাতের বেলা গ্রাম পাহারা, অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটলে তৎক্ষণাৎ সেই খবর বিএসএফের কাছে পৌঁছে দেওয়ার কাজ করবে প্রশিক্ষণ পাওয়া তরুণরা।

জানা গিয়েছে, VGD-র দলে স্কুল শিক্ষক ও পঞ্চায়েতের প্রধানরাও প্রশিক্ষণ নিচ্ছেন। বিএসএফের এক আধিকারিক বলেন, “এই প্রশিক্ষণ নেওয়ার জন্য তরুণদের মধ্যে বিশেষ উৎসাহ দেখা যাচ্ছে।” বিএসএফের আধিকারিকরা মনে করছেন, প্রশিক্ষণ শেষ হলে সীমান্তের একাধিক তথ্য খুব তাড়াতাড়ি বিএসএফের কাছে পৌঁছে যাবে। আর এতেই সহজেই অনুপ্রবে-সহ একাধিক অবৈধ কার্যকলাপ আঁটকানো সম্ভব হবে।
সর্বশেষ খবর
-
পুরুলিয়ায় প্রথম! জন্মদিবসে শ্যামাপ্রসাদের আবক্ষ মূর্তি বসাচ্ছে ভারত সেবাশ্রম সংঘ
-
গ্রেপ্তারির আশঙ্কা! “আমাকে ধরলে আরও ১০০ জন স্বেচ্ছায় গ্রেপ্তার হবেন”, হুঙ্কার হুমায়ুনের
-
২২ বছর পর উপপ্রধানমন্ত্রী পাবে দেশ? দুই নাম নিয়ে জল্পনা
-
শুধু স্বপ্ন দেখা নয়, দীর্ঘ পরিকল্পনার ফল! ভোজিনহাদের সাফল্যের রহস্য ফাঁস কেপ ভার্দের কর্তার
-
নারীপাচার রুখতে বাংলার পুলিশের ‘সার্জিক্যাল স্ট্রাইক’! ড্রোন উড়িয়ে উদ্ধার ১৭ কিশোরী