BSNL

বিএসএনএল বেসরকারিকরণ কি সময়ের অপেক্ষা? লোকসভায় উত্তর দিল কেন্দ্র

রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)-এর বিলগ্নিকরণ বা বেসরকারিকরণ নিয়ে জল্পনা দীর্ঘদিনের। সত্যিই কি অলাভজনক সংস্থাটির দায় ঝেরে ফেলবে মোদি সরকার?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৮, ২০২৬, ১৯:৫২

options
link
বিএসএনএল বেসরকারিকরণ কি সময়ের অপেক্ষা? লোকসভায় উত্তর দিল কেন্দ্র
এদিন লোকসভায় বিএসএনএল প্রসঙ্গে বলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)-এর বিলগ্নিকরণ বা বেসরকারিকরণ নিয়ে জল্পনা দীর্ঘদিনের। সত্যিই কি অলাভজনক সংস্থাটির দায় এবার ঝেরে ফেলবে নরেন্দ্র মোদি সরকার? বুধবার এই কঠিন প্রশ্নের উত্তর দিলেন কেন্দ্রীয় টেলিযোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কী বলেছেন তিনি?

Advertisement

এদিন লোকসভায় জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান, রাষ্ট্রায়ত্ত এই টেলিকম সংস্থাটি সরকারি মালিকানাতেই থাকবে। বেসরকারিকরণের সম্ভাবনা নাকচ করেন তিনি। আরও দাবি করেন যে সংস্থাটিকে আর্থিক ভাবে শক্তিশালী করার কথাই ভাবছে সরকার। এর জন্য প্রযুক্তির ব্যবহারে বিএসএনএলের সক্ষমতা বাড়ানো হবে। তিনি বলেন, ‘‘বেসরকারিকরণের কোনও প্রশ্নই ওঠে না। বিএসএনএল ভারতের এবং ভারতবাসীর সম্পত্তি। বিএসএনএল দেশবাসীর সেবায় সম্পূর্ণ ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সিন্ধিয়া জানান, ‘‘বিশ্বে মাত্র চারটি দেশ টেলিকম সরঞ্জাম তৈরি করত। প্রধানমন্ত্রীর সৌজন্যে প্রথম বার ভারত ৪জি ডিজিটাল স্ট্যাক সরঞ্জাম প্রস্তুতকারক হিসাবে বিশ্ব মঞ্চে প্রবেশ করেছে।’’ এর ফলে ভবিষ্যতে দেশীয় প্রযুক্তিতেই উন্নত পরিষেবা প্রদান করবে বিএসএনএল। উল্লেখ্য, ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, বিএসএনএল-এর পুনরুজ্জীবনের উদ্দেশ্যে ৩ লক্ষ ২২ হাজার কোটির প্যাকেজ অনুমোদন করেছে সরকার। লোকসভয়া এদিনের জবাবে বিএসএনএল কর্মী ও গ্রাহকদের নিশ্চিন্ত করলেন টেলিযোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.