সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিও’কে টক্কর দিতে ফের কোমর বেঁধে আসরে নামল বিএসএনএল৷ বুধবার টেলিকম সংস্থাটি জানিয়ে দিল, জিওর থেকেও সস্তা অফার চালু করতে চলেছে তারা৷
কয়েকদিনের মধ্যেই রিলায়েন্স জিও যেভাবে মোবাইল পরিষেবার দুনিয়ায় থাবা বসিয়েছে, তাতে মাথায় হাত পড়েছে বাকি সংস্থাগুলির৷ আর তাই নিজেদের অস্তিত্ব বজায় রাখতে আকর্ষণীয় অফার আনতে উদ্যোগী হচ্ছে তারা৷ জিওর সঙ্গে পাল্লা দিতে ক’দিন আগেই বিশেষ ইন্টারনেট পরিষেবার কথা ঘোষণা করেছিল বিএসএনএল৷ এবার ভয়েস কলেও বিশেষ ছাড় দিতে চলেছে তারা৷ জিওর মতো বিএসএনএল গ্রাহকরাও এবার ফ্রি ভয়েস কল পরিষেবা পাবেন৷ তাও আবার আরও সস্তার ট্যারিফে৷ জিওর ক্ষেত্রে শুধুমাত্র 4G ব্যবহারকারীরা এই ফ্রি ভয়েস কল পরিষেবা পাচ্ছেন৷ কিন্তু 2G এবং 3G ব্যবহারকারীদেরও এই পরিষেবা দেবে বিএসএনএল৷
টেলিকম সংস্থার চেয়ারম্যান অনুপম শ্রীবাস্তব বলছেন, “বাজারে জিওর পারফরম্যান্স আমরা খতিয়ে দেখছি৷ আগামী বছরের শুরু থেকেই আজীবন ফ্রি ভয়েস কল পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে আমাদের৷ জিও’র অফারের চেয়েও ২-৪ টাকা কমে সেই পরিষেবা পাবেন গ্রাহকরা৷ যাঁদের বাড়িতে বিএসএনএল-এর ব্রডব্যান্ড পরিষেবা রয়েছে, তাঁরাও এই অফারের আওতায় পড়বেন৷” অর্থাৎ জানুয়ারি থেকে বিএসএনএল যে ‘জিরো ভয়েস ট্যারিফ’-এর ঘোষণা করতে চলেছে, তা জিও’র ১৪৯ টাকার অফারের চেয়েও সস্তা হবে৷ নয়া অফার দিল্লি ও মুম্বইতে তেমন লাভের মুখ না দেখলেও কেরল, হিমাচল প্রদেশ, হরিয়ানা, ওড়িশা, পাঞ্জাব ও উত্তরপ্রদেশে লাভবান হবে বলে আশা সংস্থার৷
জিও এবং বিএসএনএল-এর এমন উদ্যোগ যে এয়ারটেল, ভোডাফোন, আইডিয়ার মতো টেলিকম সংস্থাগুলির রাতের ঘুম উড়িয়ে দিচ্ছে, তা আর আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই৷
সর্বশেষ খবর
-
ঝড়বৃষ্টিতে হাইটেনশন তার ছিঁড়ে বিপত্তি, মর্মান্তিক মৃত্যু ২ শাবক-সহ মা হাতির!
-
সমর্থন ‘বন্ধু’ রাশিয়া-সহ ৩ দেশের! রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের পথে আরও এগোল ভারত
-
বিজেপির হয়ে ভোটে লড়তে বলেছিলেন জ্ঞানেশ, বিস্ফোরক প্রাক্তন আমলা, ফের বিতর্ক
-
আগমনী থেকে বিসর্জন, রাতের ইডেন-আকাশে পুজোর প্যান্ডেল আঁকবে ‘ড্রোনাচার্য’
-
নগরপালিকা আইন লঙ্ঘন! এক ওয়ার্ড টানা ৪ বার মহিলা সংরক্ষণ, প্রতিবাদ মমতা তৃণমূল বাম-কংগ্রেসের