সব টেলিকম সংস্থাকে পিছনে ফেলে দেবে BSNL-এর এই ডেটা অফার

এপ্রিল ফুল নয়, সত্যি খবর।  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১, ২০১৭, ১৩:২১

options
link
সব টেলিকম সংস্থাকে পিছনে ফেলে দেবে BSNL-এর এই ডেটা অফার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রীয় সংস্থা বিএসএনএল মাত্র ২৪৯ টাকার বিনিময়ে ৩০০ জিবি ডেটা প্ল্যান নিয়ে এল গ্রাহকদের জন্য। ‘আনলিমিটেড ব্রডব্যান্ড অ্যাট ২৪৯’ প্ল্যানে প্রতিদিন ১০ জিবি করে ডেটা অফার দিচ্ছে বিএসএনএল। প্ল্যানের মেয়াদ এক মাস। খবর একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে।

Advertisement

এই প্ল্যানে আরও একটি বড় সুবিধা দিচ্ছে বিএসএনএল। রাত ৯টা থেকে সকাল সাতটা পর্যন্ত মিলবে আনলিমিটেড ভয়েস কল অফার। তাও আবার যে কোনও নেটওয়ার্কে। এমনকী, রবিবারেও  মিলবে এই অফার। লাগবে না কোনও অতিরিক্ত চার্জ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সূত্রের খবর, নতুন গ্রাহকদের সংস্থার ব্রডব্যান্ড পরিষেবার প্রতি আকৃষ্ট করতেই এই অফার দিচ্ছে বিএসএনএল। বিএসএনএল বোর্ড ডিরেক্টর এন কে গুপ্ত বলছেন, বিএসএনএলই একমাত্র অপারেটর যারা দেশজুড়ে সবচেয়ে সস্তায় ওয়্যারলাইন ব্রডব্যান্ড পরিষেবায় প্রতিদিন ১০ জিবি করে ডেটা দিচ্ছে।

Advertisement

সূত্রের খবর, ইতিমধ্যেই এই প্ল্যানের প্রতি আকৃষ্ট হয়ে নতুন গ্রাহকরা বিএসএনএল কানেকশন নিচ্ছেন। সংস্থার কাস্টমার কেয়ার নম্বরে ফোন করে এই অফার গ্রহণ করা যাবে। বিএসএনএল-এর টোল ফ্রি নম্বর ১৮০০-৩৪৫-১৫০০।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.