সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নগদে আর তিন লক্ষ টাকার বেশি লেনদেন করা যাবে না৷ পয়লা এপ্রিল থেকেই এই নিয়ম কার্যকর করার প্রস্তাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷
এদিন ২০১৭-১৮ সালের সাধারণ বাজেট পেশ করতে গিয়ে প্রথম থেকেই স্বচ্ছ আর্থিক লেনদেনের কথা তুলে ধরেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ তিনি বলেন কালো টাকা নির্মূল করে দেশকে স্বচ্ছ অর্থনীতির দিকে এগিয়ে নিয়ে যাওয়াই বর্তমান সরকারের লক্ষ্য৷ এই প্ররিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট) দেশে যে কোনও নগদ লেনদেনে উর্ধ্বসীমা বেঁধে দেওয়ার সুপারিশ করেছিল৷ সেই সুপারিশ মেনেই সংসদে এই প্রস্তাব দিয়েছেন বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷
বাজেট ২০১৭ LIVE: বার্ষিক ২.৫-৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর কমে হল ৫%
গত বছরের জুলাই মাসে সুপ্রিম কোর্টে এই বিষয়ে একটি রিপোর্ট পেশ করেছিল বিশেষ তদন্তকারী দল (সিট)৷ নেতৃত্বে ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি এম বি শাহ৷ সেখানেই কালো টাকা নিয়ন্ত্রণের জন্য নগদ লেনদেনের উর্ধ্বসীমা বেঁধে দেওয়ার সুপারিশ করা হয়৷ এর বেশি টাকা নগদের মাধ্যমে লেনদেন করা হলে, তাকে বেআইনি হিসেবে গন্য করে শাস্তি দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছিল সেই রিপোর্টে৷
বিতর্কিত বাজেট আরও বিতর্কিত আকার ধারণ করল: মুখ্যমন্ত্রী
সর্বশেষ খবর
-
রাজ্যবাসীকে ‘ফেস্টিভ প্যাকেজ’ উপহার খাদ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী
-
খুদে দুর্গা গড়েই চমক! দেশ-বিদেশে পাড়ি কৃষ্ণনগরের কৃশানুর অভিনব শিল্পকর্ম
-
‘তার মানে বিচার হবে’, অভয়া সৎকার মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর বললেন মা রত্না
-
‘সুপ্রিম’ ডেডলাইন মেনে ঋতব্রত-সহ ১০ ‘বিদ্রোহী’ বিধায়কের ভবিষ্যৎ কী? মুখ খুললেন স্পিকার
-
‘২৫ টাকার গেরুয়া গামছা পরে বিজেপি হওয়া যাবে না’, ‘নব্য’দের কড়া হুঁশিয়ারি নেতার