সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কয়েক ঘণ্টা পরেই বাজেট পেশ করার কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির৷ স্বাধীনতার পর এই প্রথম অর্থবাজেট ও রেলবাজেট একসঙ্গে পেশ হতে চলেছে৷ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় যাকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন৷ তবে কংগ্রেস সাংসদ ই আহমেদের মৃত্যুর জেরে বাজেট একদিন পিছতে পারে বলেই মনে করছেন অর্থ প্রতিমন্ত্রী সন্তোষ গাঙ্গওয়ার৷
মঙ্গলবার বাজেট অধিবেশনের শুরুতেই অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস সাংসদ ই আহমেদ৷ হৃদরোগে আক্রান্ত হন তিনি৷ তাঁর মৃত্যুর ফলেই একদিন বাজেট পিছতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী৷ বুধবার সন্তোষ গাঙ্গওয়ার জানান, সাধারণত সাংসদের মৃত্যুতে সংসদ বন্ধ থাকে৷ সেক্ষেত্রে বাজেট নির্ধারিত দিনে পেশ না হয়ে, একদিন পিছতে পারে৷ তবে এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্পিকার সুমিত্রা মহাজনই৷
Due to unfortunate passing away of a sitting MP, Speaker will decide if house will be adjourned:Santosh Gangwar,MoS Finance #EAhamed #Budget pic.twitter.com/QFIkUrZTE9
Advertisement— ANI (@ANI_news) February 1, 2017
Normally house is adjourned on death of sitting MP, so chances are budget can be postponed for a day,but Speaker will decide:Santosh Gangwar pic.twitter.com/mp6GPAbrwF
— ANI (@ANI_news) February 1, 2017
এবারেরে বাজেটে অবশ্য সকলের নজর করছাড়ের দিকেই৷ বিশেষজ্ঞদের ধারণা, একাধিক ক্ষেত্রে কর ছাড়ের পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ বিশেষত নোট বাতিলের জেরে নগদের অভাবে কেনাকাটায় কিছু ভাটা পড়েছিল৷ সেই ক্ষত মেটানোর জন্য পদক্ষেপ করতে পারেন জেটলি৷ এবারের বাজেটে ডিজিটাল লেনদেনে ক্রেতা ও বিক্রেতাদের উৎসাহ দিতে চাইবেন অর্থমন্ত্রী৷
সেই সঙ্গে ব্যক্তিগত করের উপরও ছাড়ের পরিমাণ বাড়তে পারে৷ বর্তমানে বার্ষিক আয় আড়াই লক্ষ পর্যন্ত হলে কর দিতে হয় না৷ আশা করা যাচ্ছে সেই সীমা বাড়িয়ে তিন লক্ষ টাকা করা হতে পারে৷
আয়কর আইনের ৮০সি ধারায় কিছু ক্ষেত্রে আয়কর ছাড় পাওয়া যায়৷ এই করছাড়ের সীমা দেড় লক্ষ টাকা৷ সেই ছাড় দু’লক্ষ টাকা পর্যন্ত হতে পারে বলে আশা করা হচ্ছে৷
গৃহঋণে এখন সুদ ছাড়া মূল অংশ শোধ করলে দু’লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় পাওয়া যায়৷ সেই সীমা কিছুটা বাড়ানো হতে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা৷
প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে চার লক্ষ টাকা পর্যন্ত আয়ে আয়কর ছাড় আছে৷ আবার আশি বছর বা তার বেশি বয়সিদের ক্ষেত্রে সেই সীমা পাঁচ লক্ষ টাকা৷ এবারের বাজেটে প্রতি ক্ষেত্রেই বাড়তে পারে উর্ধ্বসীমা৷ অন্তত এক লক্ষ টাকা করে সীমা বাড়ানোর সম্ভাবনা আছে বলেই মনে করা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের
-
জুলাই গণহত্যা মামলায় ঢাকার প্রাক্তন কমিশনার-সহ ৩ পুলিশকর্মীর মৃত্যুদণ্ড
-
৭ মাস পর খুলছে কাঁকিনাড়া জুটমিল, শিল্পের পুনর্জাগরণে খুশি ৩০০০ শ্রমিক