ক্যানসারকে হার মানিয়ে সিবিএসই পরীক্ষায় ৯৫ শতাংশ নম্বর পেলেন এই ছাত্র

তাঁর এই সাফল্যকে কুর্নিশ...

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০১৭, ১৫:৫৩

options
link
ক্যানসারকে হার মানিয়ে সিবিএসই পরীক্ষায় ৯৫ শতাংশ নম্বর পেলেন এই ছাত্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যানসারের মতো ভয়ঙ্কর রোগ মানুষের আয়ু কমিয়ে দিতে পারে৷ মানুষের আত্মবিশ্বাসে জোর আঘাত হানতে পারে৷ কিন্তু মানুষের জেদকে কি সহজে হার মানাতে পারে? না৷ তেমন জেদের কাছেই বশ্যতা শিকার করতে হল ক্যানসারকে৷ মারণ রোগের চোখ রাঙানিকে তোয়াক্কা না করে সিবিএসই পরীক্ষায় ৯৫ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিলেন রাঁচির ছেলে তুষার ঋষি৷

Advertisement

রবিবারই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে৷ আর ৯৫ শতাংশ নম্বর পেয়ে শিক্ষকদের মন জয় করে নিয়েছেন দিল্লি পাবলিক স্কুলের এই ছাত্র৷ ইংরাজিতে ৯৫, ভৌতবিজ্ঞানে ৯৫, অঙ্কে ৯৩, কম্পিউটারে ৮৯ এবং কলাবিভাগে ১০০ নম্বর পেয়েছেন তিনি৷ ১৯ বছরের ঋষির পক্ষে এমন সাফল্য পাওয়াটা যদিও একেবারেই সহজ ছিল না৷ জীবনযুদ্ধে লড়াই করতে করতেই পড়াশোনা চালিয়ে যেতে হয়েছে ঋষিকে৷ তিন মাস অন্তর এইমস-এ যেতে হত চেক-আপ করাতে৷ কিন্তু সেসবে ভেঙে পড়েননি৷ বরং প্রতিনিয়ত নিজেকে আশ্বাস দিয়েছেন ঘুরে দাঁড়ানোর৷ আর অবশেষে মিলেছে সাফল্য৷ ছেলের কৃতিত্বে আপ্লুত বাবা-মাও৷ পেশায় স্কুল শিক্ষিকা মা ঋতু আগরওয়ালের চোখের কোণে আনন্দের অশ্রু৷ বললেন, “ঋষি আলাদা করে কোচিংয়েও যায়নি কখনও৷ মন দিয়ে শুধু ক্লাস করেছে৷ ক্যানসারের সঙ্গে লড়াই করে লেখাপড়া করা কতটা কঠিন, তা আমি চোখের সামনে দেখেছি৷ প্রার্থনা করি ও যেন ভাল থাকে আর নিজের লক্ষ্যে পৌঁছতে পারে৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[পিস্তল হাতে ফিল্মি কায়দায় অপহৃত দেওরকে উদ্ধার ‘শুটার’ বউদির]

২০১৪ সালে ঘটনার সূত্রপাত৷ বাঁ-পায়ের হাঁটুতে ক্যানসার ধরা পড়ে ঋষির৷ সেবারই দশম শ্রেণির পরীক্ষায় বসার কথা ছিল তাঁর৷ কিন্তু শরীর অনুমতি দেয়নি৷ ‘বোন ক্যানসার’-এর জন্য দীর্ঘ ১১ মাস কেমোথেরাপি চলে৷ ঋষি বলছেন, “ক্যানসারের কারণে আমার শারীরিক অনেক পরিবর্তন এসেছিল৷ দুর্বল হয়ে পড়েছিলাম৷ কিন্তু লেখাপড়া থেকে ফোকাস সরাতে চাইনি৷” পরের বছরই দশম শ্রেণির পরীক্ষায় ভাল ফল করেন ঋষি৷ জানাচ্ছেন, বর্তমানে তিনি অনেকটাই সুস্থ৷

Advertisement

এবার কী নিয়ে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে তাঁর? ঋষি জানান, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা নেই৷ তাই দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি বা অর্থনীতিতে স্নাতক হতে চান৷ ইতিমধ্যেই ক্যানসারের সঙ্গে লড়াই করা নিয়ে একটি বইও লিখে ফেলেছেন ঋষি৷ নাম, ‘দ্য পেসেন্ট পেসেন্ট৷’ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে এখনও কড়া নিয়মের মধ্যেই রয়েছেন ঋষি৷

[‘ছেলেদের মধ্যে প্রথম কে?’ প্রশ্ন ঘুরিয়ে দিল অণ্বেষা-রক্ষারা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.