সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় সংবাদ চ্যানেল এনডিটিভি-র এক্সিকিউটিভ চেয়ারম্যান ও সহ-প্রতিষ্ঠাতা, প্রখ্যাত সাংবাদিক প্রণয় রায়ের বাড়িতে সোমবার হানা দিল সিবিআই৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রে এই খবর মিলেছে৷ শুধু প্রণয় রায়ের বাসভবনেই নয়, তাঁর স্ত্রী রাধিকা রায় ও একটি বেসরকারি সংস্থার দপ্তরে এদিন হানা দেন সিবিআই অফিসার ও আধিকারিকরা৷
প্রণয় রায়ের দিল্লির বাসভবন ও দেরাদুনের অন্তত চারটি জায়গায় তল্লাশি চালানো হয়৷ সিবিআইয়ের এক মুখপাত্র জানিয়েছেন, আইসিআইসিআই ব্যাঙ্কের ৪৮ কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগে প্রণয় রায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ এর আগে ২০১৫-য় বৈদেশিক মুদ্রা আইন ভাঙায় এনডিটিভির বিরুদ্ধে ২,০৩০ কোটি টাকার নোটিশ জারি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ প্রণয় রায়, রাধিকা রায় ও সিনিয়র এক্সিকিউটিভ কেভিএল নারায়ণ রাওয়ের বিরুদ্ধে ওই নোটিশ জারি করে ইডি৷
CBI confirms raids going on at Co-Founder and Executive Co-Chairperson of NDTV, Prannoy Roy’s residence in Delhi. pic.twitter.com/rgioj3624m
Advertisement— ANI (@ANI_news) June 5, 2017
প্রণয় রায়ের বাড়িতে সিবিআই হানার প্রসঙ্গে বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী মন্তব্য করেন, “প্রত্যেকের মনে আইন সম্পর্কে ভীতি থাকাটা জরুরি৷ যত বড়ই কেউকেটা হোক না কেন, আইন সকলের জন্য সমান৷” যদিও চ্যানেলের সাফাই, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই পদক্ষেপ করা হয়েছে৷
Fear of law is necessary and it should be applied no matter who you are: BJP MP Subramanian Swamy on CBI raids at Prannoy Roy’s locations pic.twitter.com/gdN4FUq32O
— ANI (@ANI_news) June 5, 2017
সর্বশেষ খবর
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের
-
বাংলার ভাষাবিদের ইতালি জয়, সাঁওতালি ভাষা ও সাহিত্যে প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক পুরস্কার!
-
২ তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হতেই পদত্যাগের ঢল! ডামাডোম পানিহাটি পুরসভায়