সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেকনোলজির যুগে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার৷ আগামী বছর থেকেই ই-পাসপোর্টের ব্যবস্থা করছে সরকার, যার ফলে তথ্য যাচাই করে পাসপোর্ট হাতে পাওয়ার যে দীর্ঘমেয়াদি পদ্ধতি তা বেশ খানিকটা কমবে বলেই আশা করছে কেন্দ্র৷
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছরেই যে পাসপোর্টগুলি দেওয়া হবে তাতে একটি ‘চিপ’ থাকবে যার মাধ্যমে বৈদ্যুতিন পদ্ধতিতে যাবতীয় তথ্য যাচাই করা যাবে৷
বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি কে সিং জানিয়েছেন, আপাতত এই ডিজিটাল তথ্য যাচাই পদ্ধতি শুরু করলেও, পরবর্তীকালে এই ই-পাসপোর্টের মাধ্যমে মোবাইলেই পাসপোর্ট পরিষেবা পাবে নাগরিকরা৷
সম্প্রতি একটি আঞ্চলিক পাসপোর্ট অফিসে তদারকি করতে এসে সংবাদমাধ্যমকে মন্ত্রী জানিয়েছেন, ই-পাসপোর্টের প্রাথমিক কাজ প্রায় শেষ৷ আগামী বছর থেকে যে নতুন পাসপোর্ট দেওয়া হবে নাগরিকদের তার মধ্যে ওই ‘চিপ’-এর ব্যবস্থা থাকবে৷ ফলে বৈদ্যুতিন মাধ্যমেই তথ্য যাচাইয়ের সুবিধা নিতে পারবেন নাগরিকরা৷ তিনি আরও জানান, পুলিশের মাধ্যমে তথ্য যাচাই পদ্ধতির জন্য যে সময় লাগে তা এই নতুন পদ্ধতিতে কমিয়ে আনলে নাগরিকরাও কম সময়ের মধ্যেই পাসপোর্ট পাবেন৷
জুলাইয়ের শেষের দিকেই কেন্দ্রীয় সরকার ই-পাসপোর্ট পরিষেবার প্রস্তাব করেছিল৷ জানানো হয়েছিল, এই বছরের শেষেই এই পরিষেবা শুরু করা হবে৷ প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরেই এই ই-পাসপোর্ট পরিষেবা শুরু হচ্ছে বলে জানিয়ে দিল কেন্দ্র৷
সর্বশেষ খবর
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’
-
EXCLUSIVE: পুজোর পরেই ভোট ইমপায়, বদলের টলিউডে ফিরবে ঐক্য?