শীর্ষ আদালতে মামলার অন্ত নেই। এই অবস্থায় প্রস্তাব হয়েছিল সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা ৩৩ থেকে বাড়িয়ে ৩৭ করার। মঙ্গলবার সেই প্রস্তাবনায় অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। সর্বোচ্চ আদালতে মামলার নিষ্পত্তির গতি তরান্বিত করতেই বিচারক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বাড়ানো নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। ছ’বছর পরে এই বৈঠক হল। কেন্দ্রের বক্তব্য, মামলার বোঝা বেড়েই চলেছে। এই মুহূর্তে ৯২ হাজার মামলা নিষ্পত্তির অপেক্ষায়। এই অবস্থায় বিচারপতির সংখ্যা বাড়ানোর প্রস্তাব কার্যকর করার জন্য সংসদে ‘সুপ্রিম কোর্ট (বিচারকের সংখ্যা) সংশোধনী বিল, ২০২৬’ উত্থাপনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সংবিধানের অনুচ্ছেদ ১২৪(১) অনুসারে, সুপ্রিম কোর্ট একজন প্রধান বিচারপতি এবং সংসদ কর্তৃক আইন দ্বারা নির্ধারিত সংখ্যক বিচারপতি নিয়ে গঠিত। ১৯৫৬ সালে বিচারকের সংখ্যা ছিল ১০। ১৯৬০ সালে যা বেড়ে হয় ১৩। ১৯৭৭ সালে বিচারপতির সংখ্যা আরেক দফায় বেড়ে হয় ১৭। মামলার চাপ বাড়ার সঙ্গে সঙ্গে ১৯৮৬ সালে বিচারপতির সংখ্যা দাঁড়ায় ২৫-এ। ২০০৮ সালে এই সংখ্যাটা হয় ৩০। এর পর দশক পেরিয়ে ২০১৯ সালে বিচারপতির সংখ্যা বাড়িয়ে করা হয় ৩৩। এবার সেই সংখ্যাই বাড়িয়ে ৩৭ করায় অনুমোদন দিল নরেন্দ্র মোদির মন্ত্রিসভা। এর বাইরে প্রধান বিচারপতি সূর্য কান্ত রয়েছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?