সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন এপ্রিল থেকে দেশের ৭০টি ছোট, মাঝারি ও বড় বিমানবন্দর থেকে ১২৮টিরও বেশি রুটে উড়ে যেতে পারবেন যাত্রীরা৷ ঘন্টা পিছু ২৫০০ টাকার বিনিময়ে যাত্রীদের বিমানে চড়ার ব্যবস্থা করছে কেন্দ্র৷
বৃহস্পতিবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ‘উড়ান’ প্রকল্পের সূচনা করে৷ পাঁচটি বিমান সংস্থাকে নয়া রুটগুলিতে বিমান ওড়ানোর অনুমতি দেওয়া হয়েছে৷ বিমানের সাহায্যে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতেই নয়া উদ্যোগ বলে জানিয়েছেন বিমানমন্ত্রী অশোক গজপতি রাজু৷ তিনি বলেছেন, “৪৩টি আঞ্চলিক বিমানবন্দরকে আকাশপথে জোড়া হচ্ছে৷ আগে বড়লোকরা বিমানে ওঠার কথা ভাবতেন, কিন্তু এবার দেশের আম নাগরিকরাও কম দামে বিমান পরিষেবা পাবেন৷”
Bilaspur,Sarguja,Raigarh & Jagdalpur will soon be accessible via air! Heartfelt thanks to PM @NarendraModi ji & @Ashok_Gajapathi ji #UDAN pic.twitter.com/2b4JbQCzom
Advertisement— Dr Raman Singh (@drramansingh) March 31, 2017
স্পাইসজেট, টার্বো মেঘা এয়ারওয়েজ, এয়ার ডেকান, এয়ার ওড়িশা নতুন রুটে বিমান ওড়ানোর অনুমতি পেয়েছে৷ এই রুটের বিমানগুলির অর্ধেক আসনের জন্য কেন্দ্র ২৫০০ টাকা দাম বেধে দিয়েছে৷ দ্রুতই, সিমলা, আগ্রা, রাউরকেল্লা, বার্নপুর, শিলংয়ের অব্যবহৃত বা কম ব্যবহৃত বিমানবন্দরগুলি থেকে দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বইয়ের মতো ব্যস্ত বিমানবন্দরে বিমান ওঠানামা করবে৷ এর জন্য বিমান সংস্থার ক্ষতি হলে ভরতুকি দেবে কেন্দ্র৷
#UDAN network will cover the whole country, giving a major economic boost to hinterland areas. New routes announced today #TransformingIndia pic.twitter.com/oOUHHrJWo7
— Ashok Gajapathi Raju (@Ashok_Gajapathi) March 30, 2017
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের