কালো টাকা রুখতে গুগল-এর ধাঁচে সার্চ ইঞ্জিন, নয়া উদ্যোগ কেন্দ্রের

ভোটের আগে ফের চমক?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০১৮, ২১:১৯

options
link
কালো টাকা রুখতে গুগল-এর ধাঁচে সার্চ ইঞ্জিন, নয়া উদ্যোগ কেন্দ্রের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিল, জিএসটির পর এবার সার্চ ইঞ্জিন! কালো টাকা রুখতে  নয়া উদ্যোগ নিতে চলেছে কেন্দ্র। রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে আলোচনা করা আনা হতে পারে নয়া গুগল এর ধাঁচে নয়া সার্চ ইঞ্জিন। যাতে সার্চ করলেই নাকি বোঝা যাবে কোনও লেনদেন আইনসম্মত আর কোন লেনদেন বেআইনি।

Advertisement

[ভেঙে পড়েছে সেতু, প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার খুদে পড়ুয়াদের]

কালো টাকা রুখতে এর আগে একাধিক পদক্ষেপ করা হয়েছে বলে কেন্দ্রের দাবি। নোটবাতিলের মত বড় সিদ্ধান্তও নাকি নেওয়া হয়েছিল কালো টাকা বা বেআইনি লেনদেন রুখতেই। এমনকি ক্যাশলেস অর্থনীতি তৈরির উদ্যোগ নিয়েছিল সরকার। সে প্রকল্প অবশ্য অথৈ জলে। এরই মধ্যে নয়া উদ্যোগের পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। আসলে সরকার যতই দাবি করুক কালো টাকা রুখতে উদ্যোগ নেওয়া হচ্ছে, বাস্তব ছবি বলছে অন্য কথা। সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গিয়েছে সুইশ ব্যাংকে ভারতীয়দের জমা রাখা অর্থের পরিমাণ আগের থেকে ৫০ শতাংশ বেড়ে গিয়েছে। এই রিপোর্ট মোদি সরকারের ভাবমূর্তিকে রীতিমতো প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। এরপরই শোনা যাচ্ছে, কালো টাকা রুখতে গুগলের ধাঁচে একটি সার্চ ইঞ্জিন তৈরি করতে চলেছে কেন্দ্র।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[চেয়েও মেলেনি শববাহী যান, মোটরবাইকে মায়ের মৃতদেহ মর্গে নিয়ে গেলেন ছেলে]

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইতিমধ্যেই রিজার্ভ ব্যাংকের সঙ্গে এনিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। প্রস্তাবিত ওই সার্চ ইঞ্জিনে দেশের প্রতিটি ব্যক্তির প্রত্যেক লেনদেনের তথ্য আপলোড করা থাকবে। প্রতিটি তথ্যের হিসেব রাখবে ওই সার্চ ইঞ্জিন যাতে প্রয়োজনে সহজেই বোঝা যায় কারা কারা আইনি পথে লেনদেন করছেন আর কারা বেআইনিভাবে লেনদেন করছেন। আর্থিক লেনদেন সংক্রান্ত এই তথ্যগুলি যদি সঠিকভাবে সংরক্ষণ করা যায় তাহলে সহজেই ধরা যাবে কালো টাকার মালিকদের। শুধু তাই নয়, বেনামি সম্পত্তি বা হিসেববহির্ভূত সম্পত্তি কেনা-বেচা সবকিছুই রোখা সম্ভব হবে। যদিও, নিয়ম অনুযায়ী এখনও দেশের প্রত্যেক নাগরিকের প্রত্যেক লেনদেনের হিসেবে থাকার কথা সরকারের কাছে। তাহলে, নতুন করে সার্চ ইঞ্জিনের প্রয়োজনীয়তা কী তা নিয়ে উঠেছে প্রশ্ন। সরকারের এই পরিকল্পনা কতটা বাস্তবসম্মত বা সমস্ত লেনদেনের হিসেবে আদৌ নথিভুক্ত করা সম্ভব কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.