CharDham Yatra 2026

শুরু হল পবিত্র চারধাম যাত্রার রেজিস্ট্রেশন, অনলাইনে কীভাবে আবেদন করবেন?

চারধাম যাত্রায় সরকারি রেজিস্ট্রেশন বিনামূল্যেই করা যায়, তবে ট্রান্সপোর্ট, হেলিকপ্টার পরিষেবা ও বিশেষ দর্শনের সুবিধা নিতে গেলে দিতে হয় বাড়তি টাকা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৬, ১৭:০৫

options
link
শুরু হল পবিত্র চারধাম যাত্রার রেজিস্ট্রেশন, অনলাইনে কীভাবে আবেদন করবেন?
কেদারনাথ মন্দির। ফাইল চিত্র।

হিন্দুদের পবিত্র চারধাম (গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ) যাত্রার রেজিস্ট্রেশন শুরু হল শুক্রবার থেকে। সকাল ৭টা থেকে শুরু হয়েছে এই রেজিস্ট্রেশন। সরকারি বিবৃতি অনুযায়ী, ১৯ এপ্রিল অক্ষয় তৃতীয়া থেকে শুরু হচ্ছে এই যাত্রা। ওই দিন খুলে যাবে গঙ্গোত্রী ও যমুনোত্রী। এরপর ২২ এপ্রিল খোলা হবে কেদারনাথের মন্দির এবং ২৩ এপ্রিল খুলবে বদ্রীনাথ।

Advertisement

সরকারের তরফে জানানো হয়েছে, শুক্রবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। তীর্থযাত্রীরা নিজেদের মোবাইল থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। এর জন্য সরকারি চারধাম যাত্রা পোর্টালে অথবা এই অ্যাপ ডাউনলোড করতে হবে। সেখানে মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর নাম, পরিচয়পত্র, যাওয়ার দিন-সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে। যেখান থেকে যাত্রা শুরু করবেন সেই তথ্য দিতে হবে। এরপর ফর্ম সাবমিট করলেই রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বয়স্ক ব্যক্তিদের জন্য হেলিকপ্টারে কেদারনাথ সফরের সুবিধা রেখেছে উত্তরাখণ্ড সরকার। যাওয়ার জন্য যাত্রীপিছু খরচ ৬০০০ থেকে ৯০০০ টাকা।

এছাড়া অফলাইনেও রেজিস্ট্রেশন করা যাবে। সেক্ষেত্রে ১৭ এপ্রিল অর্থাৎ যাত্রা শুরুর ২ দিন আগে অফলাইনে নাম রেজিস্টারের সুযোগ থাকছে। হৃষীকেশ, হরিদ্বার এবং দেরাদুনে রেজিস্ট্রেশনের জন্য কাউন্টার খোলা হবে। অন্যান্য বছরের মতো এবারও এই চারধাম যাত্রায় বিপুল সংখ্যক মানুষ ভিড় জমাবেন বলে আশা করছে উত্তরাখণ্ড সরকার। চারধাম যাত্রায় সরকারি রেজিস্ট্রেশন বিনামূল্যেই করা যায়, তবে ট্রান্সপোর্ট, হেলিকপ্টার পরিষেবা ও বিশেষ দর্শনের সুবিধা নিতে গেলে দিতে হয় বাড়তি টাকা।

Advertisement

বয়স্ক ব্যক্তিদের জন্য হেলিকপ্টারে কেদারনাথ সফরের সুবিধা রেখেছে উত্তরাখণ্ড সরকার। যাওয়ার জন্য যাত্রীপিছু খরচ ৬০০০ থেকে ৯০০০ টাকা। যাওয়া ও আসার সফরের খরচ চাহিদা অনুযায়ী বাড়ে ও কমে। উল্লেখ্য, বছরে প্রায় ৬ মাস বন্ধ থাকে চারধামের মন্দিরগুলি। সাধারণত গ্রীষ্মকালে (এপ্রিল-মে মাসে) ফের খোলা হয় মন্দিরগুলি। শীতকালে (অক্টবর-নভেম্বর মাসে) ফের বন্ধ করে দেওয়া হয় মন্দির। এই তীর্থযাত্রা (Chardham Yatra 2026) শুরু হয় যমুনোত্রী থেকে এরপর গঙ্গোত্রী হয়ে কেদারনাথ ও বদ্রীনাথে গিয়ে শেষ হয় যাত্রা। প্রতিবছরের মতো এবছরও অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হচ্ছে চারধাম যাত্রা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন