সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক তখন সকাল ১০টা৷ পাঁচ গ্রামের পড়ুয়াদের খাতা-বই হতে উপস্থিত গাছতলায়৷ শিক্ষকও হাজির গাছে ঝোলানো ব্ল্যাকবোর্ডের নিচে৷ সকাল ১০.১০ মিনিটে শুরু স্কুল৷ খোলা আকাশের নিচে গাছতলায় বসে নিয়মিত চলছে ক্লাস৷ স্কুল বাড়ি না থাকলেও নিয়ম করে পড়ুয়ারাও হাজির হয়৷ শিক্ষকও আসনে৷ দিনভর এভাবেই চলছে স্কুল৷
[ফের উপত্যকায় অপহৃত পুলিশ আধিকারিক, নিখোঁজের সন্ধানে জারি তল্লাশি]
ছত্তিশগড়ের বালামামপুরের জগমমা গ্রাম৷ প্রায় শ’দুয়েক পরিবারের বসবাস মাও অধ্যুষিত এই গ্রামে৷ গ্রামের একপ্রান্ত রয়েছে সরকারি স্কুল৷ খাতায় কলমে স্কুল, শিক্ষক, ছাত্র-ছাত্রী থাকলেও নেই স্কুল বাড়ি৷ শীত-গ্রীষ্ম-বর্ষা, খোলা আকাশের নিচেই চলছে স্কুল৷ শীত কিম্বা গ্রীষ্মে স্কুল চালাতে খুব একটা সমস্যা না হলেও বর্ষা এলেই বাড়ে বিপদ৷ চলে অঘোষিত ছুটি৷ দীর্ঘ ১৭ বছরেও স্কুলবাড়ি নির্মাণ না হওয়ায় চূড়ান্ত আক্ষেপ প্রকাশ করেছেন প্রাথমিক স্কুলের শিক্ষক৷ তাঁর দাবি, ২০০১ সালে স্কুলটি চালু করা হলেও স্কুলবাড়ি তৈরি হয়নি শিক্ষা দপ্তরের কর্মীদের উদাসীনতার কারণে৷ কিন্তু, স্কুলবাড়ি তৈরি না হলেও বন্ধ হয়নি পঠনপাঠন৷
[জানালাহীন খুপরি ঘরই ছিল আশ্রয়, অনাহারে শিশুমৃত্যুর ঘটনায় সামনে এল মর্মান্তিক তথ্য]
সংবাদ সংস্থা এএনআইয়ে এই খবর প্রকাশিত হওয়ার পর বালামামপুর জেলা শিক্ষাদপ্তরের আধিকারিকের দাবি, ‘‘মাওবাদীরা ওই স্কুলবাড়িটি ধ্বংস করে দিয়েছিল৷ ওই এলাকায় মাওবাদীদের আতঙ্ক থাকায় স্কুলবাড়িটি সংস্কারের উদ্যোগ নেওয়া যায়নি৷’’ তবে, যত দ্রুত সম্ভব ওই স্কুলবাড়িটি নির্মাণ করা হবে বলে আশ্বাসও দেন তিনি৷
[হাঁটু গেড়ে মুখ্যমন্ত্রী যোগীকে প্রণাম কর্তব্যরত পুলিশকর্মীর, নেটদুনিয়ায় বিতর্কের ঝড়]
তবে, কেন এতদিনেও স্কুল বাড়ি নির্মাণে কোনও ব্যবস্থা নিল না কর্তৃপক্ষ? কেন রোদ-জল-বৃষ্টি মাথায় নিয়ে গাছের নিচে ক্লাস করতে হল? প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা৷ যখন গোটা দেশজুড়ে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে, যখন স্কুলবাড়ি সংস্কার ও নতুন ভবন নির্মাণে লক্ষ লক্ষ টাকা অনুদান দেওয়া হচ্ছে, ঠিক তখনই এই সরকারি উদাসীনতার কারণে খোলা আকাশের নিচে ক্লাস করতে বাধ্য হচ্ছে প্রাথমিক পড়ুয়ারা৷
সর্বশেষ খবর
-
‘যেমন আছো তেমনই থেকো’, ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র লুক পোস্ট করে রুক্মিণীর জন্মদিনে প্রেমমাখা বার্তা দেবের
-
তোলাবাজি, শ্লীলতাহানির চেষ্টা, মারধর! এবার গ্রেপ্তার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
-
ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত্যু হাজার ছুঁই ছুঁই! উদ্ধারকাজের গতি নিয়ে সরকারের উপরে রুষ্ট আমজনতা
-
বিশ্বকাপ যেন প্রহসন, উৎসব ভুলে স্টেডিয়ামে ছেলে-মেয়ের শব খুঁজছে মায়েদের ‘সার্চ পার্টি’
-
‘২ বছরে একটা করে বাংলা ছবি করতেই হবে’, বিধায়ক রূপাকে পরামর্শ অনুপম খেরের