সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খারাপ আবহাওয়ার জের, উত্তরাখণ্ডের পিথোরাগড়ে জরুরি অবতরণ করল মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের হেলিকপ্টার। ওই কপ্টারে মুখ্য নির্বাচন কমিশনার ছাড়াও ছিলেন উত্তরাখণ্ডের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক বিজয় কুমার যোগদণ্ড। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, যাত্রীরা সকলেই সুস্থ আছেন।
সূত্রের খবর, কপ্টারটির গন্তব্য ছিল পিথোরাগড়ের মুন্সিয়ারি গ্রাম। যদিও খারাপ আবহাওয়ার জেরে বুধবার দুপুর ১টা নাগাদ মুন্সিয়ারির আগেই রলম গ্রামে নামে মুখ্য নির্বাচন কমিশনারের কপ্টার। উল্লেখ্য, মঙ্গলবারই কেদারনাথ বিধানসভায় উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন রাজীব কুমার। রুদ্রপ্রয়াগ জেলার অন্তর্গত পাউরি গারোয়াল লোকসভার অন্তর্গত এই বিধানসভা। যা বিজেপির দখলে ছিল।
২০২২ সালে বিজেপি টিকিটে কেদারনাথে জয়ী হন শাইলা রাওয়াত। গত জুলাই মাসে শাইলার মৃত্যু হয়েছে। এর জেরেই ওই বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে। মঙ্গলবার উত্তরাখণ্ডের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক বিজয় কুমার যোগদণ্ড জানান, ২২ অক্টোবর কেদারনাথে উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে। ২৯ অক্টোবর ওই কেন্দ্রে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ নভেম্বর। ২৩ নভেম্বর সেখানে ভোটগণনা হবে।
সর্বশেষ খবর
-
‘নিজকে এই ইন্ডাস্ট্রির বাইরের সদস্য মনে হয়নি’, ‘আজও অর্ধাঙ্গিনী’ নিয়ে আড্ডায় জয়া
-
প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোয় কানাডা, ‘তোমরাই নায়ক’, ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত কোচ
-
৭০ লক্ষ টাকা ‘তোলাবাজি’, গ্রেপ্তার ফিরহাদ ‘ঘনিষ্ঠ’ প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল
-
ট্রাম্পের রোষে কঙ্গোর সুপার ফ্যান! মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না মিচেল
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ