সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইন-আদালত গম্ভীর বিষয় হলেও বিচারক, আইজীবীরাও রক্তমাংসের মানুষ। সেকথা মনে করিয়ে দিয়েছিল বলিউডের সিনেমা ‘জনি এলএলবি’। বুধবার সুপ্রিম কোর্টেও (Supreme Court) সেই সত্যি প্রমাণিত হল। এদিন প্রবীণ আইনজীবী দীনেশ দ্বিবেদী (Dinesh Dwivedi) এবং প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud) আইনের কচকচির বাইরে একটি বিরল আনন্দময় মুহূর্ত ভাগ করে নিলেন। গুরুগম্ভীর আদালতের এজলাসে বয়ে গেল একঝাঁক খোলা হাওয়া! রং খেলা নিয়ে প্রধান বিচারপতির একটি প্রশ্নের উত্তরে মজার ছলে দ্বিবেদী জানালেন তাঁর হুইস্কি প্রেমের কথা। হঠাৎ মদ নিয়ে কথা উঠল কেন?
ন’জন বিচারপতির সাংবিধানিক বেঞ্চে ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল নিয়ে একটি মামলার শুনানি চলছিল। শুরুতেই প্রবীণ আইনজীব দ্বিবেদী তাঁর চুলের একাধিক রংয়ের বিসয়ে সাফাই দেন। বলেন, ‘রঙিন চুলের জন্য ক্ষমাপ্রার্থী’। এর পর ঘরোয়া ঢংয়ে বলেন, ‘হোলির কারণে এটা হয়েছে। প্রচুর ছোট ছেলেমেয়ে, নাতি-নাতনিদের মধ্যে থাকার ফল। আপনি কিছুতেই নিজেকে বাঁচাতে পারবেন না।’ মজার মুহূর্তটিকে হাতছাড়া করেননি প্রধান বিচারপতি চন্দ্রচূড়। ঠাট্টা করে বলেন, ‘অ্যালকোহলের কোনও ভূমিকা নেই?’ এই কথায় আদালতে কক্ষে উপস্থিত সকলে হেসে ওঠেন।
[আরও পড়ুন: মাটি খুঁড়তেই মুঘল আমলের রুপোর মুদ্রা! সংগ্রহ করতে হুড়োহুড়ি গ্রামবাসীদের]
চন্দ্রচূড়ের রসিকতাকে গ্রহণ করেন দ্বিবেদী। তিনি হেসে বলেন, ‘অব্যশ্যই ভূমিকা রয়েছে (অ্যালকোহলের)। হোলি মানেই পার্টি অ্যালকোহল…আমি স্বীকার করছি…আমি হুইস্কির ভক্ত।’ এমন কথায় গোটা আদালত কক্ষে হাসির ফোয়ারা ওঠে। এর পর অবশ্য ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল সংক্রন্ত মামলার গুরুগম্ভীর শুননি শুরু হয়ে যায়। চেনা আবহাওয়ায় ফেরে শীর্ষ আদালতের এজলাস।
[আরও পড়ুন: বিষ্ণুপ্রসাদ ও জন বার্লা ‘কাঁটায়’ বিদ্ধ বিজেপি! কাল মোদির সভায় যাবেন মন্ত্রী?]
সর্বশেষ খবর
-
রাজস্থানের ৬১১ সরকারি স্কুলের নিজস্ব ভবনই নেই! ‘আরশোলা’দের কর্মসূচির মাঝেই প্রকাশ্যে রিপোর্ট
-
তারাপীঠের পর এবার রামপুরহাটের হোটেলে আগুন, আতঙ্কে হুড়োহুড়ি, ঘটনাস্থলে দমকল
-
মাত্র তিনদিনেই শেষ কাজ! এসআইআরের মতোই জনগণনাতেও নজির সাঁইথিয়ার শিক্ষকের
-
রাতের আকাশে বেগুনির খেলা! স্পেস স্টেশন থেকে নবরূপ দেখালেন নভোশ্চর
-
হকি বিশ্বকাপে ডাচেদের বিরুদ্ধে হার, শেষ চারে ওঠার স্বপ্ন প্রায় শেষ ভারতের