সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলের যোগ্য নেত্রী হিসাবে আম্মা চিনতেন দলের সব কর্মীদের৷ আম্মার ছায়াসঙ্গী চিনাম্মা শশীকলাও ঠিক আম্মার মতো করেই দলের সদস্যদের আপন করে নিয়েছিলেন৷ তাই আম্মার পর এবার শশীকলাই দলের দায়িত্বভার নেবেন৷ এআইএডিএমকে’র তরফ থেকে বৃহস্পতিবার এই কথা জানানো হয়েছে৷
এআইডিএমকে’র মুখপাত্র সি পন্নাইয়ান এক বিবৃতিতে এই কথা জানান৷ বিবৃতিতে তিনি জানিয়েছেন, “এটা স্পষ্ট চিনাম্মা এআইডিএমকে’র পরবর্তী সাধারণ সম্পাদকের পদে যোগ দেবেন৷” শুধু তাই নয়, দলের অন্যান্য সাংসদরাও দায়িত্বভার গ্রহণের পর শশীকলার পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন৷
দলের সদস্যদের পাশাপাশি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পন্নিরসেলভমও শশিকলাকেই দলনেত্রী হিসাবে দেখতে চান৷ সম্প্রতি তিনি এক বিবৃতিই জানিয়েছেন, “আম্মার মতো চিনাম্মাও দলের সব সদস্যদের চেনেন৷ আম্মার পর দলের সদস্য এবং কর্মীদের মধ্যে একতা বজায় রাখতে এবং দলকে এগিয়ে নিয়ে যেতে একমাত্র তিনিই পারবেন৷ দলের সেনাদের নেতৃত্ব দেওয়ার জন্য তাই আম্মার পর চিনাম্মারই দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়া উচিত৷” বর্তমান পরিস্থিতিতে দলের হাল ধরতে আম্মার পর চিনাম্মাকেই চাইছেন দলের সকলে৷
সর্বশেষ খবর
-
ভেনেজুয়েলা বিপর্যয়ের মধ্যেই জোরাল ভূমিকম্পে কাঁপল দিল্লি, আতঙ্কে হুড়োহুড়ি
-
থ্রেট কালচারে ভিত হেডমাস্টার! স্কুলে গুদাম তৃণমূল ‘দাদা’র, পালাবদলের পর উদ্ধার করল গ্রামবাসীরা
-
‘দীর্ঘ লড়াইয়ের স্বীকৃতি’, জলভরা-মনোহরা-নৌকার জিআই প্রাপ্তিতে কী প্রতিক্রিয়া নির্মাতাদের?
-
সাগরে ‘সালামি স্লাইসিং’ চিনের! স্থলে চৈনিক চালের মোকাবিলা করেছে ভারত, জলে কি পারবে আমেরিকা?
-
মালদহের প্রাথমিক স্কুলে ছাত্রীদের যৌন নিগ্রহ! গ্রেপ্তার তৃণমূল ঘনিষ্ঠ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাকলিন