Karnataka

স্কুলে সামান্য বিবাদ! রাতে হস্টেলে রড দিয়ে সহপাঠীকে পিটিয়ে ‘খুন’ নবম শ্রেণির পড়ুয়ার

এই ঘটনায় হতবাক মৃত পডুয়ার বাবা-মা। তাঁদের অভিযোগ অভিযুক্ত পড়ুয়া মাদকাসক্ত হয়ে এই কাজ করছে। মর্মান্তিক ঘটনার জন্য স্কুল প্রশাসনকে দায়ী করেছেন তাঁরা। একজন নাবালক কীভাবে হস্টেলের ভেতরে এমন নৃশংস হামলা চালাতে পারে সেই প্রশ্ন তুলেছেন তাঁরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৮, ২০২৬, ১৫:৪৯

options
link
স্কুলে সামান্য বিবাদ! রাতে হস্টেলে রড দিয়ে সহপাঠীকে পিটিয়ে ‘খুন’ নবম শ্রেণির পড়ুয়ার
প্রতীকী ছবি

রাতে খাওয়াদাওয়ার পর রডের আঘাতে সহপাঠীকে পিটিয়ে খুন! খুনের অভিযোগ নবম শ্রেণির পড়ুয়ার বিরুদ্ধে। ঘটনায় আহত আরও ৭ নাবালক। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার গভীরাতে ঘটনাটি ঘটেছে কর্নাটকের বল্লারি জেলায় এক স্কুলের হস্টেলে।

Advertisement

পুলিশ জানিয়েছে, গুরুকুল ইন্টারন্যাশনাল স্কুলে নিজেদের মধ্যে সামান্য বিবাদের পর রাতে অভিযুক্ত হস্টেলে রড নিয়ে হামলা চালায়। এই হামলায় একজন ছাত্র গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। তবে মৃত পড়ুয়ার পরিবার দাবি করেছে, তাঁদের ছেলেকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। যদিও স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছে, রড নিয়েই হামলা চালিয়েছে নাবালক। এদিকে আহত পড়ুয়াদের বল্লারির বিজয়নগর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (ভিআইএমএস) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, রাতের খাবারের পর ছাত্ররা যখন হোস্টেলে ঘুমাচ্ছিল, তখন এই হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত একাধিক ছাত্রকে রড দিয়ে আঘাত করে। হামলা চালায় হস্টেলের ওয়ার্ডেনের উপরও। তারপরই সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

Advertisement

এই ঘটনায় হতবাক মৃত পডুয়ার বাবা-মা। তাঁদের অভিযোগ অভিযুক্ত পড়ুয়া মাদকাসক্ত হয়ে এই কাজ করছে। মর্মান্তিক ঘটনার জন্য স্কুল প্রশাসনকে দায়ী করেছেন মৃত পড়ুয়ার বাব-মা।  এক নাবালক কীভাবে হস্টেলের ভেতরে এমন নৃশংস হামলা চালাতে পারে সেই প্রশ্ন তুলেছেন তাঁরা। খুনের মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ। নাবালক এখনও পলাতক। খোঁজে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.