সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়াল মাজগাঁও-দাদর জন শতাব্দী এক্সপ্রেস৷ রেল লাইনের উপর পড়ে থাকা পরিত্যক্ত ৩৫০ কিলোগ্রাম ওজনের রেল লাইনের একটি ভাঙা অংশের সঙ্গে ট্রেনটির সংঘর্ষ হতে পারত৷ মাত্র ৩০ মিটার দূরে চালক ট্রেনটি থামিয়ে দেওয়ায় রক্ষা পেলেন ৭০০-রও বেশি যাত্রী৷
সূত্রের খবর, চালক দূর থেকেই দেখতে পান লাইনের উপর ভারী কোনও বস্তু পড়ে রয়েছে৷ ট্রেন সেই সময় ১৫ কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে চললেও ওই পরিত্যক্ত রেল লাইনের অংশের সঙ্গে ধাক্কা লাগলে লাইনচ্যুত হতে পারত৷
এই ঘটনায় অন্তর্ঘাতের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না সেন্ট্রাল রেলওয়ের জেনারেল ম্যানেজার ডি কে শর্মা৷ তিনি জানিয়েছেন, যে জায়গা দিয়ে ট্রেনটি যাওয়ার কথা ছিল, সেখানে কেউ পরিত্যক্ত রেল লাইনের একটি অংশ ফেলে দিয়ে যেতে পারে৷ ওই এলাকা দিয়ে সর্বক্ষণ ট্রেন যাতায়াত করে৷ দুটি ট্রেন যাওয়ার মধ্যে ১৭ মিনিটের পার্থক্য ছিল৷ ওই ১৭ মিনিটের মধ্যেই কোনও দুষ্কৃতী এই কাজ করে গিয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রেলের কর্তারা৷
এই ঘটনার পরই জিআরপি ও আরপিএফকে বিশেষভাবে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে৷ এর আগে পরপর দুটি ট্রেন দুর্ঘটনায় পাক জঙ্গিদের নাশকতার ইঙ্গিত পেয়েছেন গোয়েন্দারা৷ এবার তাই আর কোনও ঝুঁকি নিতে চাইছেন না রেলের শীর্ষকর্তারা৷
সর্বশেষ খবর
-
এবার বোমার আওয়াজে কাঁপল ভাটপাড়ার ‘শান্ত’ এলাকা, দাপাদাপি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের!
-
ইউরোপজুড়ে ভয়ংকর তাপপ্রবাহ! ফ্রান্সে তাপমাত্রা ৪০ ডিগ্রি পার, স্পেনে মৃত অন্তত ২০০
-
‘জাস্টিস ফর তামান্না, কথা রেখেছি’, ধৃতদের নামের তালিকা প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
নকশায় ঠিক কী গলদ? পুলিশের অনুরোধে তারাতলার দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাদবপুরের বিশেষজ্ঞ দল
-
এবার কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন রাঘব, ‘রাম’? লড়াইয়ে বাংলার লিয়েন্ডারও